বোলিংয়েও বাংলাদেশের দাপট

10

স্পোর্টস ডেস্ক : স্কটল্যান্ডকে জয়ের জন্য ২৫৭ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বাংলাদেশের যুবারা। লক্ষ্যটা স্কটিশদের জন্য বেশ কঠিনই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এই লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড শুরুতে ভালোই করছিল। তবে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষের দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
১৩তম ওভারে নিল ফ্ল্যাককে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে দলকে প্রথম সাফল্য এনে দেয়ার কৃতিত্ব অধিনায়ক মেহেদি হাসান মিরাজের। একই ওভারেই শান্তর দুর্দান্ত থ্রোয়িংয়ে রানআউট হয়ে শূন্য হাতে ফেরে ওয়েইস শাহ। শেষ খবর পাওয়া পর্যন্ত স্কটিশদের সংগ্রহ ২৯.২ ওভারে চার উইকেটে ৮৯ রান। আজকের ম্যাচ জিতলে ‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে যুব টাইগারদের। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম