বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ দেশের খেলা দেখতে বঞ্চিত টাইগার ভক্তরা

Match 1_South Africa U19 cricket vs Bangladesh U19 cricket in Chittagong

স্পোর্টস ডেস্ক : একটি দেশে চলছে বিশ্বকাপ ক্রিকেট খেলা। স্বাগতিক দেশ হিসাবে চলছে স্বাগতিক দেশের ম্যাচ। অথচ আইসিসির থেকে আয়োজিত একটি ইভেন্টে স্বাগতিক দেশের খেলা দেখা যাচ্ছে না সেই দেশের কোন টিভি চ্যানেল। শুনতেই অবাক লাগে। স্টেডিয়ামে সবাই খেলা দেখতে পারবে না এটাই স্বাভাবিক। তবে টিভি থেকেও বঞ্চিত দর্শকরা। এটা হয়তো একটু বেশি অস্বাভাবিক লাগে।
বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ। প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভসূচনা করে। তাই বাংলাদেশের কাছে প্রত্যাশার চাওয়াটাও অনেক বেড়ে গেছে।
দ্বিতীয় ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ লড়ছে স্কটল্যান্ডের সাথে। অথচ বাংলাদেশের এই খেলা সরাসরি সম্প্রচার করছে না বাংলাদেশের কোন টিভি চ্যানেল। গাজী টিভি, মাছরাঙ্গা টিভি ও বিটিভি এই তিনটি চ্যানেলেই ইংল্যান্ড বনাম জিম্বাবুয়ের খেলা সরাসরি সম্প্রচার করছে।
বাংলাদেশের সকল ক্রিকেট খেলা সম্প্রচার সত্ব কিনে নেওয়া গাজী টেলিভিশনে ফোন দিয়ে জানতে যাওয়া হলে একজন প্রতিনিধি জানান কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কর্তৃপক্ষ বাংলাদেশের খেলা সরাসরি সম্প্রচারের অনুমতি দেয়নি। কিন্তু কেন অনুমতি দেয়নি এ সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি গাজী টিভি কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে