,

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

1454210704স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। রবিবার কক্সবাজারে শেখ কামাল স্টেডিয়ামে টস জিতে এই সিদ্ধান্ত নেন স্কটল্যান্ডের অধিনায়ক নেইল ফ্লাক।

ব্যাটিংয়ে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের যুবারা ৩৬ ওভারে ৩ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করেছে।

প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। তবে, সে তুলনায় স্কটল্যান্ড টাইগারদের সামনে একেবারেই অচেনা প্রতিপক্ষ। এই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালের পথটা আরো চওড়া হবে স্বাগতিকদের।

আইসিসি যুব বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। এই তিন ম্যাচ শেষে চারদলের মধ্যে শীর্ষ দুই দল উঠে যাবে কোয়ার্টার ফাইনালে এবং বাকি দুই দল লড়বে প্লেট পর্বে।

বাংলাদেশ দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফ হাসান, জয়রাজ শেখ ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইদ সরকার, আরিফুল ইসলাম জনি, সালেহ আহমেদ শাওন ও আব্দুল হালিম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে