বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যে হলেই হানা দিচ্ছে বন্য হাতির দল

150825214149_wild_elephants_640x360_bbc_nocreditভারতের মেঘালয় সীমান্তবর্তী বাংলাদেশের বেশ কিছু গ্রামে এবছর বন্য হাতির তাণ্ডব অন্য যেকোনও সময়কে ছাড়িয়ে গেছে।

স্থানীয় মাখনের চর গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য লুতফর রহমান জানিয়েছেন তারা একজোট হয়ে হাতির আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছেন।

জানা গেছে মেঘালয় সীমান্তবর্তী বাংলাদেশের ময়মনসিংহ, শেরপুর ও জামালপুরের গ্রামগুলোতে বন্য হাতির তাণ্ডবের খবর নতুন নয়।

প্রতিবছর অন্তত দুটি মৌসুমে মেঘালয়ের জঙ্গল থেকে হাতির পাল বেরিয়ে এসে এসব এলাকার গ্রামে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধন করে।

দেওয়ানগঞ্জ উপজেলার মাখনের চর গ্রামের বাসিন্দারা বলছেন, গত সাত আটদিন ধরে প্রায় প্রতিদিনই সন্ধেবেলায় ৫০-৬০টি বন্য হাতির একটি পাল এসে তাদের ফসল ও বাড়িঘরের ক্ষয়ক্ষতি করছে।

হাতির হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশেরই একটি বাড়ি-ফাইল ফটো

বিবিসিকে লুতফর রহমান আরও জানান দীর্ঘদিন ধরেই বন্য হাতি তাদের গ্রামগুলোতে আসছে। বিশেষ করে তিনটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করছে।

তিনি বলছেন, “গত ৬/৭ দিন ধরে রীতিমত তাণ্ডব চালাচ্ছে হাতির দল। গম, আম বাগান, সরিষা, মসুর ক্ষেত নষ্ট তো হয়েছেই, বাড়িঘর পর্যন্ত ভাংচুর হচ্ছে। এমনকি অনেকে হাতির ভয়ে অন্য জায়গায় বাস করছে”।

তিনি জানান হাতির হামলা থেকে রক্ষা পাওয়ার জন্যে প্রশাসন থেকে জেনারেটর দেয়া হয়েছে রাতের বেলায় বাতি জ্বালানোর জন্যে। আলো দেখলে হাতির দল কাছে আসতে চায়না। মানুষ সারারাত পাহাড়া দিচ্ছে।

এবার হাতির আক্রমণ বেশি কেন এমন প্রশ্নের জবাবে মিস্টার রহমান বলেন তার ধারণা ভারতীয় এলাকায় খাদ্যের সংকটের কারণে বাংলাদেশ এলাকায় শস্যক্ষেতগুলোতে হানা দিচ্ছে এসব বন্য হাতির দল।

এ জাতীয় আরও খবর

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪