তুরস্ক উপকূলে শিশুসহ ১০ শরণার্থীর মৃত্যু

Turkey1454157172আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক উপকূলের এজিয়ান সাগরে নৌকা ডুবে পাঁচ শিশুসহ অন্তত ১০ শরণার্থী নিহত হয়েছে বলে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতুলু জানিয়েছে। এসব শরণার্থী তুরস্ক থেকে নৌকা করে গ্রিসের দিকে যাচ্ছিল।

বার্তা সংস্থার খবরে জানানো হয়, শনিবার গ্রিস ও তুরস্কের কোস্টগার্ড সদস্যরা লেসবস দ্বীপের কাছে আইভাকি রিসোর্টের আশপাশ থেকে ৪৩ জনকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধারকৃতরা আফগানিস্তান, সিরিয়া ও মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেসনের তথ্য মতে, তুরস্ক থেকে সাগর পথে গ্রিসে যাওয়ার সময় গত এক বছরে ২১৮ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। তুরস্কে বর্তমান ২৫ লাখ সিরীয় শরণার্থী অবস্থান করছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম