,

সন্দীপের হ্যাটট্রিক : এবার আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল নেপাল

2016_01_30_14_44_22_qL4fO06XXEMbGxyO3KGyTh0XD3BJ6F_originalস্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডকে হারিয়ে বড় অঘটনটা আগেই ঘটিয়ে রেখেছে নেপাল। এবার তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে উড়িয়েই দিল দক্ষিণ এশিয়ার এই দলটি। শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৫০ ওভারে মাত্র ১৩১ রান করে আইরিশরা। জবাবে ২৫.৩ ওভারে আট উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয় হিমালয় কন্যা নেপাল।

টস জিতে ব্যাটিংয়ে নেমে খুবই ধীরগতির ব্যাটিং করে আয়ারল্যান্ড। এর মধ্যে নিয়মিত বিরতিতে উইকেটও হারায় তারা। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করে অপরাজিত ছিলেন হেরি টেকটর। জ্যাক টেকটর ২৭ ও এ্যাডাম ডেনিসন করেন ২১ রান। নেপালের বোলারদের মধ্যে সন্দ্বীপ লামিচানে হ্যাটট্রিকসহ নেন পাঁচ উইকেট। এছাড়া দিপেন্দ্র সিং অইরি নেন দুটি উইকেট।

জবাব দিতে নেমে সহজ লক্ষ্যে সাবলীলভাবেই লক্ষ্যে পৌঁছে যায় নেপাল। শূন্য রানে ওপেনার সন্দীপ শুনার আউট হলেও টপ অর্ডারে পরবর্তী ব্যাটসম্যনরা দলের হাল ধরেন। যুগেন্দ্র সিং কারকি সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত থাকেন। আরিফ শেখ ৩১* ও সুনীল ধামালা করেন ২৮ রান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ