কৃত্রিম আলোতে এশিয়া কাপের সব ম্যাচ

asia-cup20160130034352স্পোর্টস ডেস্ক : টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আর প্রথম বারের মত এবারই টি-টুয়েন্টি ফরম্যাটে হবে এশিয়া কাপের আসর। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। আর সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে।

এশিয়ার টেস্ট খেলুড়ে চার দেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের সঙ্গে এশিয়া কাপে অংশ নেবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। মূল টুর্নামেন্টের আগে ১৯ ফেব্রুয়ারি থেকে বাছাইপর্বও হবে বাংলাদেশ। যাতে অংশ নেবে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। আর আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারতের লড়াইয়ের মধ্য দিয়ে মূল পর্বের পর্দা ওঠার পর এশিয়া কাপের ঝলকানি থামবে ৬ মার্চ ফাইনালে।

এশিয়া কাপের চূড়ান্ত সূচি:

ফেব্রুয়ারি ২৪: বাংলাদেশ-ভারত
ফেব্রুয়ারি ২৫: শ্রীলঙ্কা-বাছাই পর্ব পেরিয়ে আসা দল

ফেব্রুয়ারি ২৬: বাংলাদেশ-বাছাই পর্ব পেরিয়ে আসা দল
ফেব্রুয়ারি ২৭: ভারত–পাকিস্তান

ফেব্রুয়ারি ২৮: বাংলাদেশ–শ্রীলঙ্কা
ফেব্রুয়ারি ২৯ : পাকিস্তান–বাছাই পর্ব পেরিয়ে আসা দল

মার্চ ১: ভারত–শ্রীলঙ্কা
মার্চ ২: বাংলাদেশ–পাকিস্তান

মার্চ ৩: ভারত–বাছাই পর্ব পেরিয়ে আসা দল
মার্চ ৪: পাকিস্তান–শ্রীলঙ্কা

মার্চ ৬: ফাইনাল

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম