বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খনি থেকে ৩৬ দিন পর চার চীনা শ্রমিককে উদ্ধার

160129150658_china_mine_640x360_cctvnews_nocreditআন্তর্জাতিক ডেস্ক : খনির নীচে ৩৬ দিন ধরে আটকে পড়েছিলেন চার চীনা শ্রমিক। আজ এক নাটকীয় উদ্ধার অভিযানের মাধ্যমে তাদের জীবিত উদ্ধার করা করা হয়েছে।

চীনা গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, শ্যানডং প্রদেশের এক জিপসাম খনিতে গত ডিসেম্বরে এক দুর্ঘটনার পর এই শ্রমিকরা সেখানে আটকে পড়ে।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে প্রচারিত ফুটেজে দেখা যাচ্ছে, একজন শ্রমিককে মাটির ওপরে তুলে আনার পর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

মোট ১৭ জন শ্রমিক গত ডিসেম্বরে ঐ দুর্ঘটনার পর আটকে পড়ে। এর আগে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়। একজন মারা গেছে। অন্যদের অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, উদ্ধার করা চার শ্রমিকের শারীরিক অবস্থা স্থিতিশীল।
পুরো উদ্ধার অভিযানে অংশ নেয় প্রায় চারশো উদ্ধার কর্মী।

গত কয়েক সপ্তাহ ধরে এদের উদ্ধারের জন্য সুড়ঙ্গ খোঁড়া হচ্ছিল। একটা ছোট গর্ত খুঁড়ে তার ভেতর দিয়ে আটকে পড়া শ্রমিকদের জন্য খাবার এবং পানি পাঠানো হচ্ছিল। যে কোম্পানি এই মাইন পরিচালনা করে, সেই কোম্পানির চেয়ারম্যান দুর্ঘটনার কয়েকদিন পর একটি কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে