বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিন্দুদের কোনো বিবাহ-আইন নেই পাকিস্তানে 

marriageপাকিস্তানে বসবাস করেন কয়েক লক্ষ হিন্দু। কিন্তু এত বছরেও সেখানকার হিন্দুদের কোনও বিবাহ আইন নেই। ফলে অসুবিধার সম্মুখীন হতে হয় পাক হিন্দুদের। শুক্রবার পাকিস্তানের প্রথম সারির সংবাদপত্র ডন-এ প্রকাশিত এক সম্পাদকীয় থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। এর ফলে পাকিস্তানি হিন্দু বিশেষত মহিলাদের নানা অসুবিধার সম্মুখীন হতে হয়।
হিন্দু ম্যারেজ বিল সংক্রান্ত একটি সম্পাদকীয় লেখা হয়েছে যে পাকিস্তানে বিভিন্ন সময়ে রাজনীতিবিদরা সংখ্যালঘুদের নানা ইস্যু নিয়ে সওয়াল করেন। কিন্তু, এই ইস্যুতে খুব কম গুরুত্ব দেওয়া হয়। অথচ এটি পাক হিন্দুদের একটি বহু পুরনো সমস্যা। এই দেশে হিন্দুদের বিয়ের জন্য কোনও নির্দিষ্ট আইন না থাকায় সম্পর্কের প্রমাণ দিতে সমস্যা পড়তে হয় তাদের। বিধবারাও অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। ব্যাংক অ্যাকাউন্ট খোলা কিংবা ভিসা তৈরির ক্ষেত্রে বিয়ের কোনও প্রমাণপত্র দেখানো সম্ভব হয় না। এর ফলে বিভিন্ন সময়ে সরকারি দফতরে বচসায় জড়িয়ে পড়তে হয় তাদের। যদিও আগে সুপ্রিম কোর্ট আইন প্রণয়নের নির্দেশ দিয়েছিল, কিন্তু প্রশাসন তা করতে পারেনি।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে