,

ফরিদপুরে সর্বোচ্চ ফাস্ট বোলার

untitled-3_189410 (1)রবি ফাস্ট বোলার হান্টে এরই মধ্যে দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এখন পর্যন্ত নয়টি শহর থেকে মোট ৪৬ জন কিশোর এবং ছয় কিশোরী পেসারকে বাছাই করা হয়েছে, যার মধ্যে সিলেট থেকে সর্বাধিক ১২ পেসার পাওয়া গেছে। তবে সর্বোচ্চ গতির পেসারের সন্ধান মিলেছে ফরিদপুরে। ঘণ্টায় ১৩৩ কিলোমিটার গতিতে বোলিং করা পেসারের নাম এখনও প্রকাশ করেনি রবি। কারণ এখনও আরও সাতটি স্থানে তাদের সার্চ করা বাকি আছে। চূড়ান্ত পর্বে সেরা ১২ জনকে (১০ জন ছেলে এবং দু’জন মেয়ে) বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।
সর্বশেষ যশোর থেকে দুই কিশোরকে বাছাই করা হয়। সেখানে দ্রুতগতির বোলার পাওয়া গেছে ঘণ্টায় ১৩১ কিলোমিটার গতির। অন্যদিকে খুলনায় মুস্তাফিজ, তাসকিনদের উপস্থিতিতে পেসার সার্চ করা হয়। সেখানে যাচাই-বাছাই শেষে ৬২৮ জনকে যোগ্য প্রতিযোগী হিসেবে নির্বাচন করা হয়। তাদের মধ্য থেকে ১০ জন ছেলে ও একজন মেয়ে ফাস্ট বোলারকে বাছাই করা হয়। খুলনায় সর্বোচ্চ গতির বোলারের গতি ছিল ঘণ্টায় ১৩১ কিলোমিটার। এর আগে সিলেট থেকে ১২ জন ছেলে ও একজন মেয়ে, চট্টগ্রাম থেকে পাঁচজন ছেলে, কুমিল্লা থেকে তিনজন ছেলে, কক্সবাজার থেকে একজন ছেলে, ময়মনসিংহ থেকে চারজন ছেলে ও চারজন মেয়ে, ফরিদপুর থেকে আটজন ছেলে ও একজন মেয়ে এবং বরিশাল থেকে একজন ছেলে ফাস্ট বোলার প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর