ইহুদি বিদ্বেষ বাড়ছে : ওবামার হুঁশিয়ারি

obamaaযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইহুদি বিদ্বেষ বাড়ার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি একইসঙ্গে ইসরাইলের সঙ্গে আমেরিকার নিরবচ্ছিন্ন সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। বুধবার আন্তর্জাতিক হলোকস্ট বা নাৎসিদের নিধনযজ্ঞে নিহতদের স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বব্যাপী ইহুদি বিদ্বেষ বাড়ছে। এটা বাস্তবতা। এটাকে অস্বীকার করা যাবে না। আমাদেরকে অবশ্যই এ বাস্তবতা মোকাবেলা করতে হবে।

ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রে বৈষম্যের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, যে কারো বিশ্বাসের ওপর হামলা মানে সকলের বিশ্বাসেরই ওপরই হামলা। ওবামা বলেন, ইহুদি বিদ্বেষ মোকাবেলার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সামনের সারিতে রয়েছে এবং ইসরাইলের বন্ধু হয়ে থাকবে। উল্লেখ্য, ইসরাইল সরকার বিশেষ করে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বিরোধের কারণে তেলআবিবের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখতে ওবামাকে বেগ পেতে হচ্ছে।

ইহুদি বসতি স্থাপন ও ইরানের সাথে পরমাণু চুক্তি নিয়ে দু’জনের মধ্যে প্রকাশ্যে তীব্র মতানৈক্য তৈরি হয়। নেতানিয়াহু ইরানের সাথে পরমাণু চুক্তির ঘোর বিরোধী ছিলেন। ইসরাইলী দূতাবাসে ওবামা তার বক্তব্যে বলেন, ইসরাইলের নিরাপত্তা বিষয়ে আমেরিকার অঙ্গীকার আছে এবং থাকবে। উভয় দেশের মধ্যে সম্পর্ক থাকবে নিরবিচ্ছিন্ন। আমেরিকা এ সম্পর্ক ভাঙলে তা হবে নৈতিক পতন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম