খোঁজ মিলল সেই মেসি ভক্তের

32a0cfcbe6c8083587a32e6b405c9df2-Messi--Plastic1স্পোর্টস ডেস্ক : একটা নীল-সাদা ডোরাকাটা পলিথিনের ব্যাগের ওপর কালি দিয়ে লেখা ‘মেসি’। আর নিচে জার্সির নম্বরটাও দেওয়া—১০। আর্জেন্টিনার জার্সির আদলে পলিথিন কেটে বানানো মেসির ছোট্ট এক ভক্তের এই ছবি ইন্টারনেটে তোলপাড় তুলেছে গত কয়েক দিনে। কে এই শিশু, যে জীবনের কঠিন সময়েও আনন্দ খুঁজে নিচ্ছে মেসির নামে! যার সৃষ্টিশীলতার কাছে কাছে পাত্তা পায়নি সত্যিকারের জার্সি না পাওয়ার হতাশা। সাধারণ একটা পলিথিনেই অসাধারণ এক আবেগের প্রকাশ!
এই শিশুর পরিচয় জানতে তাই হুমড়ি খেয়েই পড়েছিল পুরো ফুটবল দুনিয়া। প্রথমে শোনা গেল, শিশুটি ইরাকের। যুদ্ধবিধ্বস্ত দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর ডোহুকের অধিবাসী সে। কুর্দিস্তান টিভি তো ডোহুকে হোমিন নামের এক বালককে খুঁজেও বের করেছিল। বার্সেলোনার জার্সি গায়ে হোমিনের ছবি ছড়িয়ে দিয়ে জানানো হলো এই সেই ‘মেসি ভক্ত’।
মুর্তজার ছবির সঙ্গে ইন্টারনেটে ছড়িয়ে পড়া সেই ছবি মিলিয়ে দেখা হচ্ছে।কিন্তু সে খবর তাজা থাকতে থাকতেই আসল সেই শিশুকে খুঁজে পাওয়া গেল। আজিম আহমাদি নামক অস্ট্রেলিয়া নিবাসী এক আফগান খোঁজ দিলেন সেই শিশুর। এই ছবি নাকি তাঁর ভাতিজা মুর্তজা আহমাদির। আফগানিস্তানের প্রত্যন্ত এক অঞ্চলে বসবাস মেসির সবচেয়ে বড় ভক্তের। বিশ্বখ্যাত সংবাদমাধ্যম বিবিসি মুর্তজার বাবা আরিফ আহমাদির সঙ্গে যোগাযোগ করলে তিনিও নিশ্চিত করলেন, এই ছবি তাঁর পাঁচ বছর বয়সী ছেলের।

আফগানিস্তানের গজনি অঞ্চলের জাঘোরি জেলার দরিদ্র কৃষক তিনি। ছেলের প্রবল ফুটবল প্রীতি দেখেও জার্সি কিনে দেওয়া সম্ভব ছিল না। তখন মুর্তজা ও তার ভাইয়েরা মিলে বানিয়ে নেয় প্লাস্টিকের ওই জার্সি।
জার্সি গায়ে মুর্তজার ছবিটা তোলে তার বড় ভাই হুমায়ুন। ছবি তুলে নিজের ফেসবুকে প্রকাশ করে সে। তারপরই ধীরে ধীরে এই ছবি ছড়িয়ে পরে সবদিকে। এই ছবিটিই আবেগাপ্লুত করেছে ফুটবল আগ্রহী মানুষদের। এই একটি ছবিই যে অনেক গল্প বলে দিচ্ছে—কীভাবে অভাবের মধ্যেও সবচেয়ে সুন্দর খেলাটি একটি শিশুর শৈশবকে রাঙিয়ে দিচ্ছে। হোক না অভাব, হোক না যুদ্ধের প্রভাব, তবু তো ফুটবল শিশুটির প্রায় সব আনন্দ কেড়ে নেওয়া শৈশবে অল্প হলেও আনন্দের খোরাক জোগাচ্ছে।

মুর্তজা অবশ্য জানে সে এখন কতটা বিখ্যাত। তার ছবি নিয়ে সবার এমন আলোচনায় সে প্রচণ্ড খুশি। মুর্তজার এখন আশা, তাঁকে মেসির সঙ্গে দেখা করানোর সুযোগ করে দেওয়া হোক। মেসির সবচেয়ে বড় ভক্তের সঙ্গে মেসিকে দেখা করানোর চেষ্টা করা যেতেই পারে! সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম