বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের মৃত্যুদণ্ড চায় হিন্দু পরিষদ

photo-1453952860আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিদেশি নাগরিক অনুপ্রবেশ আইন পরিবর্তনের দাবি করেছে বিশ্ব হিন্দু পরিষদ। বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করলে তাঁর মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নেরও দাবি করেছে সংগঠনটি।

গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাদিয়া এসব দাবি করেন।

তোগাদিয়া বলেন, বাংলাদেশ থেকে অবৈধ প্রবেশ ঠেকাতে দ্রুত মৃত্যুদণ্ডের আইনের বিষয়ে সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। এ ছাড়া অবিলম্বে অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করতে হবে, যাতে করে ভারতকে হিন্দুদের জন্য একটি উন্নত, নিরাপদ এবং সম্মানিত দেশ হিসেবে গড়ে তোলা যায়।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, প্রবীণ তোগাদিয়া আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুব দ্রুত অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবেন।

এ ছাড়া বাংলাদেশ ও পাকিস্তান থেকে কোনো হিন্দু ভারতে প্রবেশ করলে তাঁদের শরণার্থী হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানান বিশ্ব হিন্দু পরিষদের এই নেতা। যত দ্রুত সম্ভব তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়ারও দাবি জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে