মন্দিরে মহিলাদের প্রবেশের দাবিতে ভারতে বিক্ষোভ

151017165728_india_tmeple4_624x351_charukesiramaduraiআন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের একটি মন্দিরে নারীদের প্রবেশের অধিকারের প্রশ্নে সেখানে উত্তেজনা চলছে।

মুম্বাই থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে আহমেদনগর জেলার শনি শিঙ্গনাপুর মন্দির চত্বরে সম্প্রতি এক নারীর প্রবেশকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়।

চারশো বছরের ঐতিহ্য ভেঙে মন্দিরটির অন্দরমহলে প্রবেশ করেছিলেন এক নারী। এরপর উপাসনা স্থল ‘অপবিত্র’ করার অভিযোগ তুলে তুমুল ভৎর্সনা করা হয় তাকে। শুধু তাই নয়। পবিত্রতা ফিরিয়ে আনতে দুধ, তেল দিয়ে ধোয়া হয় মন্দির প্রাঙ্গণ।

কলকাতা থেকে বিবিসির সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানান, গত নভেম্বরের ওই ঘটনার খবর সংবাদ মাধ্যমে আসার পর নতুন করে সরব হন প্রতিবাদীরা।

ভারতের একটি মন্দিরে পূজার সময়কার দৃশ্য

‘ভূমাতা রণরঙ্গিণী ব্রিগেড’ নামে স্বেচ্ছাসেবী ব্যানারের আওতায় একজোট হন তাঁরা। গতকাল বুধবার তিন শতাধিক নারী সমাজকর্মী আহমেদনগরের উদ্দেশে রওনা হন।

এদিকে তাদেরকে প্রতিহত করতে মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কমিটিও স্থানীয় দুই হাজার নারীকে পথে নামানোর হুঁশিয়ারি দেয়।

পুলিশের সাথে হাতে হাত ধরে রাস্তা অবরোধ করে শিবসেনা, হিন্দুসেনার মহিলা কর্মী-সহ বহু স্থানীয় বাসিন্দা।

পরে পুলিশের বাধা পেয়ে বিক্ষোভকারীরা রাস্তায় শুয়ে স্লোগান দিতে থাকেন।

এই প্রথমবারের মত মন্দিরটির পরিচালনা কমিটির প্রধান হয়েছেন একজন নারী। তবে একজন নারী হয়েও পরিচালনা কমিটির প্রধান আনিতা শেঠে নিজেও মনে করেন, মন্দিরের ভেতর নারীদের প্রবেশ করা উচিত নয়।

তার যুক্তি, দেবতার থেকে যে অনুরণন সৃষ্টি হয় তা নারীদের জন্য ক্ষতিকর। গ্রামের অন্য নারীদেরও একইরকম বিশ্বাস।

দুদিন আগে যখন তি শতাধিক নারী সেখানে প্রবেশ করার চেষ্টা করেন তখন পুলিশের পাশাপাশি স্থানীয় পুরুষদের সাথে নারীরাও তাদের বাধা দিতে জড়ো হন।

দক্ষিণ ভারতের বিখ্যাত হিন্দু তীর্থস্থান সবরিমালাতেও মেয়েদের প্রবেশের অধিকার নেই এবং এ বিষয়ে ভারতের সর্বোচ্চ আদালতে মামলাও করা হয়েছে।

এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস জানিয়েছেন, হিন্দু রীতি পূজা-অর্চনার সময় নারী-পুরুষ বিভেদ করা যায় না।

তিনি নিজে হিন্দুত্ববাদী বিজেপি দলের একজন নেতা।

তিনি মনে করেন, নারী অধিকার কর্মী এবং মন্দিরের পূজারীদের মধ্যে আলোচনার মাধ্যমে এই রীতি শেষ করা উচিত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম