৬ মার্চ ফাইনালের আগে একদিন বিরতি ছাড়া শুরু থেকে টানা প্রতি দিন একটি করে ম্যাচ হবে। এশিয়া কাপের ফাইনালে উঠতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একবারে শেষ মুহূর্তে ভারতে যাবে বাংলাদেশ দল। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ মার্চ, নেদারল্যান্ডসের বিপক্ষে।
এশিয়ার টেস্ট খেলুড়ে চার দেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে এশিয়া কাপে অংশ নেবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।
মূল টুর্নামেন্টের আগে ১৯ ফেব্রুয়ারি থেকে বাছাইপর্বও হবে বাংলাদেশ। অংশ নেবে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।
এই প্রথম এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সংস্করণে।
এ নিয়ে টানা তৃতীয়বার ও রেকর্ড ৫ বার এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কা স্বাগতিক ছিল ৪ বার, সংযুক্ত আরব আমিরাত ২ বার, ভারত ও পাকিস্তান আয়োজন করেছে ১ বার করে।
এশিয়া কাপের সূচি:
ফেব্রুয়ারি ২৪: বাংলাদেশ – ভারত
ফেব্রুয়ারি ২৫: শ্রীলঙ্কা – বাছাই পর্ব পেরিয়ে আসা দল
ফেব্রুয়ারি ২৬: বাংলাদেশ – বাছাই পর্ব পেরিয়ে আসা দল
ফেব্রুয়ারি ২৭: ভারত – পাকিস্তান
ফেব্রুয়ারি ২৮: বাংলাদেশ – শ্রীলঙ্কা
ফেব্রুয়ারি ২৯ : পাকিস্তান – বাছাই পর্ব পেরিয়ে আসা দল
মার্চ ১: ভারত – শ্রীলঙ্কা
মার্চ ২: বাংলাদেশ – পাকিস্তান
মার্চ ৩: ভারত – বাছাই পর্ব পেরিয়ে আসা দল
মার্চ ৪: পাকিস্তান – শ্রীলঙ্কা
মার্চ ৬: ফাইনাল