বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজরের ভেতর মাদক পাচার

025732gajorrগাজরের ভেতর পুরেও যে মাদক পাচারের ফন্দি এঁটেছে দুষ্কৃতীরা। আমেরিকার টেক্সাস সীমান্তে এই কৌশলেই মাদক পাচার করছে দুষ্কৃতীরা। সম্প্রতি ইউএস বর্ডার পেট্রলের নজরে এসেছে অভিনব পাচার প্রক্রিয়া। গাজরের কার্টন থেকে উদ্ধার হয়েছে এক টনের বেশি গাঁজা।
দেখতে গাজরের মতো হলেও আসলে মাদক লুকিয়ে রাখার বিশেষ ভাবে তৈরি কেস। বস্তার ভিতর আসল সব্জির ভিড়ে অনায়াসে মিশে যায় বলে চট করে বোঝা যায় না। এমনই ৩০০০ নকল গাজর দু’টি পিক-আপ ট্রাকে বোঝাই হয়ে সীমান্ত পার করার সময় ধরা পড়ে। মার্কিন সীমান্ত বাহিনীর হিসেব বলছে, বাজারে তার দাম ৪,৯৯,০০০ ডলার।

তবে আমেরিকার মাটিতে মাদক-ঠাসা সব্জি এর আগেও পা রেখেছে। গত নভেম্বর মাসে এমনই ভুয়ো গাজর ও শশার ভিতর পুরে মাদক পাচারের চেষ্টা করেছিল চক্রীরা। মেক্সিকো উপসাগরের কাছে টেক্সাস-মেক্সিকো সীমান্তে ফার-রেনোসা আন্তর্জাতিক সেতু পার করে আসলের সঙ্গে মাদক-ঠাসা নকল আনাজ বয়ে এনেছিল এক ট্রাক। প্রাথমিক তল্লাশিতে ধরা না পড়লেও স্ক্যানিং যন্ত্রের ছবি দেখে সন্দেহ হয় সীমান্ত সেনা আধিকারিকদের। গাঁজা ও কোকেন মিলিয়ে উদ্ধার হয় মোট ১১৩০.৮০৫ কেজি মাদক।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত