,

বিশ্বরেকর্ড রেকর্ডের মধ্যদিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু

স্পোর্টস ডেস্ক : আজ থেকে শুরু হলো একাদশতম অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। প্রথম দিনে মাঠে গড়িয়েছে1453880425 দুটি ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। অপর ম্যাচে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে খেলছে ইংল্যান্ড ও নবাগত ফিজি; এই ম্যাচেই হয়েছে দারুণ এক বিশ্বরেকর্ড।

এমএ আজিজ স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৩৭১ রান করে ইংল্যান্ড। এই রান করার পথে দ্বিতীয় উইকেটে ৪৪ ওভার এক বলে ৩০৩ রানের জুটি জুটি গড়েন ড্যান লরেন্স ও জ্যাক বার্নহ্যাম। দুজনেই সেঞ্চুরি করেন।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এর চেয়ে বড় রানের আর কোনো জুটি নেই। অর্থাৎ ৩০৩ রান করার পথেই নতুন বিশ্বরেকর্ডের জন্ম দিয়েছেন লরেন্স ও বার্নহ্যাম। আগের জুটিটি ছিলো ২৭৩ রানের। নিউজিল্যান্ডের বিজে ওয়াটলিং এবং ব্রাড উইলসন ২০০৪ সালে বিকেএসপিতে গড়েছিলেন ওই জুটিটি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অপর ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ২৪০ রান করেছে বাংলাদেশ। সর্বোচ্চ ৭৩ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে প্রস্তুতি ম্যাচেও একটি সেঞ্চুরি করেছিলেন তিনি। বিরতির পর ২৪১ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর