,

জাতীয় কাউন্সিলের ভেন্যু চেয়ে বিএনপির চিঠি

নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : আগামী ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রকে ভেন্যু হিসেবে ব্যবহারের জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে দলটি।

এ ব্যাপারে বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ১৯ মার্চ কাউন্সিলের সম্ভাব্য তারিখ রেখে অনুমোদন চাওয়া হয়েছে। ওইদিন যদি সেখানে অন্য প্রোগ্রাম থাকে তাহলে ২০ বা ২১ তারিখেও কাউন্সিল হতে পারে বলেও জানান তিনি।

এদিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুমোদন না পেলে বিএনপি বিকল্প হিসেবে পল্টন ময়দান অথবা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনকে প্রাধান্য দিচ্ছে।

গত ২৩ জানুয়ারি রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মার্চে জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়রপারসন বেগম খালেদা জিয়া।

উল্লেখ্য, ২০০৯ সালের ৮ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির সবশেষ পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।bnp-logo-lg20160127053342

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা