আজ পর্দা উঠছে যুব বিশ্বকাপের

u-19-world-cup20160126162136স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে আরেকটি বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। হোক না এটা ছোটদের বিশ্বকাপ। তবুও এর ভার নেহাত কম নয়। ১৬ জাতির এই টুর্নামেন্ট অনেক ক্ষেত্রে বড় বিশ্বকাপের চেয়েও এগিয়ে। কারণ, বড় বিশ্বকাপ খেলে অনেক তারকাই হারিয়ে যান, আর এই বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক অঙ্গণে নিজেদের চলাচলটা শুরু করে তরুণ ক্রিকেটাররা। যে কারণে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যেকোনো অর্থেই কিংবা কোনোভাবেই কম যায় না বড় বিশ্বকাপের চেয়ে। সেই বিশ্বকাপটারই ১১তম আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা।

টুর্নামেন্টটা শুরুর আগে স্থানীয় আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য ছিল বিশাল একটা চ্যালেঞ্জ। কারণ, নিরাপত্তা ইস্যু। এই ইস্যুটা খুব বেশি বড় করে ফেলেছে অস্ট্রেলিয়া। নিরাপত্তার অজুহাত তুলে ক্রিকেটের মোড়ল দেশটি কোনো দলই পাঠায়নি বাংলাদেশে। ফলে, তাদের পরিবর্তে এই টুর্নামেন্টে খেলছে আইসিসির সহযোগী দেশ আয়ারল্যান্ড। যদিও অস্ট্রেলিয়া না আসার কারণে, এই টুর্নামেন্টের গ্ল্যামার একটুও কমেনি। তবে, বিসিবির জন্য চ্যালেঞ্জটা হলো, অস্ট্রেলিয়ার এই শঙ্কা কাটিয়ে টুর্নামেন্টটা সফলভাবে আয়োজন করা।

গত আসরের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ৯টায় যখন ম্যাচটি মাঠে গড়াবে, তখন চট্টগ্রামের আরেক ভেন্যু এমএ আজিজ স্টেডিয়ামে ইংল্যান্ড মুখোমুখি হবে ফিজি অনূর্ধ্ব-১৯ দলের। বাংলাদেশের ম্যাচটি সরাসরি দেখাবে বিটিভি ও গাজী টেলিভিশন।

"
১৯ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে ৪৮টি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের মোট আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেলা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৪ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল। এছাড়াও বাকি ভেন্যুগুলো হচ্ছে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ও এমএ আজিজ স্টেডিয়াম, সিলেটের বিভাগীয় ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এবং কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও অ্যাকাডেমি মাঠ।

নিজেদের মাঠে বিশ্বকাপ। মেহেদী হাসান মিরাজদের তাই স্বপ্নটা অনেক বড়। বাংলাদেশ দলের নিবিড় অনুশীলন এবং দীর্ঘদিন ধরে নেয়া প্রস্তুতির বাস্তবায়ন করার মঞ্চ এবার প্রস্তুত। উদ্বোধনী ম্যাচেই জয় দিয়ে সেই অসাধ্যটা সাধন করতে চায় বাংলাদেশের যুবারা। দক্ষিণ আফ্রিকাকেই নিজেদের মাঠে এবং তাদের ঘরের মাঠে গিয়ে বেশ কয়েকবার হারিয়ে আসার অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের যুবাদের। সে লক্ষ্য সামনে রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে মেহেদী হাসান মিরাজরা।

যুব বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য ২০০৬ সালে পঞ্চম হওয়া। সেবার যুবদলের অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম। শ্রীলংকায় অনুষ্ঠিত আসরে প্রথমবারের মতো নকআউট পর্বে উঠেছিল বাংলাদেশ। যদিও পঞ্চম স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হয়। যদিও এবার মেহেদী হাসান মিরাজরা স্বপ্ন দেখাচ্ছেন, আরো বড় কিছুর। গত দুই বছরে এই দলটি একসঙ্গে খেলছে। ফলে একটা দল হয়ে খেলার অভ্যাসও গড়ে উঠেছে তাদের মধ্যে। এ ছাড়া গত যুব বিশ্বকাপে খেলা পাঁচজন খেলোয়াড়ও আছেন এই দলে। ফলে মিরাজদের আত্মবিশ্বাসে টগবগ হওয়ার কারণও একটাই।

"
যুব বিশ্বকাপের ১১তম আসরে অংশ নিচ্ছে ১৬টি দেশ। গ্রুপ ‘এ’তে আছে নামিবিয়া, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক বাংলাদেশ। ‘বি’গ্রুপে রয়েছে আফগানিস্তান, কানাডা, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ‘সি’গ্রুপে ইংল্যান্ড, ফিজি, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। ‘ডি’গ্রুপে আছে ভারত, আয়ারল্যান্ড, নেপাল ও নিউজিল্যান্ড।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম