,

ডলার দেখিয়ে আমিরকে অপমান

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সমর্থক হয়তো ক্ষুব্ধই হচ্ছিলেন মোহাম্মদ আমিরের পারফরম্যান্সে। ওয়েলিংটনে সিরিজের প্রথম ওয়ানডেতে বাঁহাতি এই পেসার নিয়েছিলেন তিন উইকেট। কিন্তু তাই বলে দর্শক গ্যালারি থেকে প্রতিশোধটা এভাবে নিতে হবে? এমন পরিস্থিতি দেখতে হয়তো প্রস্তুত ছিলেন না আমিরও। তাই তো এ নিয়ে কিছুটা লজ্জায়ই পরে গেলেন।

2016_01_26_12_43_22_OXqt10aIXWPkZFePAWaG291UVnpbGk_originalওয়েলিংটনে যখন আমির বোলিং করতে দৌঁড়াচ্ছিলেন তখন একদল সমর্থক তাকে রীতিমতো দুয়োধ্বনি দিচ্ছিলেন। এরপর যখন ফিল্ডিং করছিলেন, তখন মাঠে কিছু একটা ঘটেছিল! তবে কি ছিল সেই ঘটনা তখন বুঝা যায়নি। শেষ পর্যন্ত জানা গেল সেই ঘটনা। আমির তখন সীমানায় ফিল্ডিং করছিলেন। তার কাছাকাছি গ্যালারিতে দাঁড়িয়ে থাকা এক সমর্থক একটি ডলার বের করে তাকে দেখাচ্ছিল আর বলছিল, ‘এটা তোমার জন্য।’

আমির কিছুটা অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন। ঘটনা দেখে আমিরের সিনিয়র সতীর্থ মোহাম্মদ হাফিজ এগিয়ে আসেন। যিনি আমিরকে দলে নেয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন। হাফিজসহ পাকিস্তানের অন্যরা মাঠে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। পরে নিরাপত্তা কর্মকর্তা গিয়ে সেই দর্শককে সতর্ক করে দেন।

ফিক্সিংয়ের কালো ইতিহাসের সঙ্গে জড়িয়ে আমিরের জীবন থেকে কেটে গেছে পাঁচটি বছর। করেছেন কারাভোগও। সেসব পেছনে ফেলে আবারো ফিরেছেন মাঠে। তাকে জাতীয় দলে নেয়ার সবচেয়ে বিরোধিতা করেন হাফিজ ও ওয়ানডে অধিনায়ক আজহার আলী। এক পর্যায়ে তো ক্যাম্পই বর্জন করেছিলেন এ দুজন।

তবে আমিরকে যখন প্রোটিয়া দর্শক অপমান করলেন তখন হাফিজ বসে থাকেননি। জুনিয়র সতীর্থকে লজ্জার হাত থেকে বাঁচালেন তিনিই। কারণ এটিকে শুধু আমির নয়, তিনি পাকিস্তান ক্রিকেটের প্রতি অপমানজনক কাজ বলেই মনে করেছেন।

অবশ্য একবার গায়ে কালি লাগলে সহজে তা ছাড়ে না। খেলায় স্বাভাবিক ওয়াইড বা নো বলের কারণেও সন্দেহের তীর ছূঁড়েন অনেকে। আমিরের এক ওয়াইড বল নিয়ে তো সন্দেহের কথাটা কিছু সাংবাদিক পিসিবি চেয়ারম্যানকেই জানালেন। অবশ্য পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বিষয়টি পাত্তা দেননি। তিনি বলেন, ‘একটা ওয়াইড বা নো বল শুধু নয়, ম্যাচে হার-জিতটা স্বাভাবিক একটা বিষয়। আমি আমিরের পারফরম্যান্সে সন্তুষ্ট।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে