বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ ডাক পেলেন জুবায়ের-সজীব

Jubayer20160125144125স্পোর্টস ডেস্ক : এশিয়া ও বিশ্বকাপ টি-টোয়েন্টিকে সামনে রেখে খুলনায় অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রাথমিক দলে ডাক পাওয়া ২৫ ক্রিকেটারকে নিয়ে গতকাল (রোববার) থেকে শুরু হয়েছে এ ক্যাম্প। তবে সোমবার ক্যাম্পে যোগ দিয়েছেন দুই স্পিনার জুবায়ের হোসেন লিখন ও সাকলাইন সজীব। তাই সংখ্যাটি বেড়ে ২৫ থেকে ২৭-এ পৌঁছালো।

ক্যাম্পে থাকা ক্রিকেটারদের খুলনায় নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ২৮ ও ৩১ জানুয়ারি। এরপর এক সপ্তাহের বিশ্রামে যাবেন টাইগাররা। ১ ফেব্রুয়ারি ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে। এ স্কোয়াডের সদস্যরা চট্টগ্রামে অনুশীলন শুরু করবেন ৭ ফেব্রুয়ারি থেকে।

উল্লেখ্য, গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় জুবায়েরের। এরপর আর জাতীয় দলে খেলার সুযোগ হয়নি প্রতিশ্রুতিশীল এই লেগ স্পিনারের। আর বাঁহাতি অর্থোডক্স স্পিনার সাকলাইন সজীবের এখনও জাতীয় দলের জার্সি পরার সৌভাগ্য হয়নি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে