,

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে

Jalaniবিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। সোমবার প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল পাওয়া গেছে ৩২ ডলার ১০ সেন্ট দরে। গেলো সপ্তাহে জ্বালানি তেলের দাম কমে গেলো ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিলো। সে সময় এ পণ্যটি ব্যারেল প্রতি বিক্রি হয়েছে ২৬ ডলার দরে। জ্বালানি তেলের দরপতনে এতদিন অস্থির ছিলো বিশ্ব শেয়ারবাজারও। যুক্তরাষ্ট্র, জাপান, চীন এবং ইউরোপের শেয়ারবাজারে দেখা গেছে সূচকের ভয়াবহ দরপতন। এরপরও জ্বালানি তেলের উত্তোলন আর সরবরাহ কমানোর ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক।

এ জাতীয় আরও খবর