,

মেসির গোলে লা লিগার শীর্ষে বার্সা

220_99648স্পোর্টস ডেস্ক : এ বছরের শুরুতেই এসপানিওলের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারাতে হয়েছিল বার্সেলোনাকে। তবে খুব বেশি দিন দ্বিতীয় স্থানে থাকতে হলো না গতবারের শিরোপাজয়ীদের। লিওনেল মেসির দারুণ গোলে ভর করে মালাগাকে ২-১ গোলে হারিয়ে আবার শীর্ষস্থান দখল করেছে কাতালানরা।

লা লিগার ২০ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ঘরে জমা হয়েছে ৪৩ পয়েন্ট।

মালাগার বিপক্ষে ম্যাচের শুরুতেই মুনির আল হাদ্দাদির গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। দুই মিনিটের মাথায় গোল করেছিলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। তবে প্রথমার্ধেই এই গোল শোধ করে খেলায় সমতা ফেরায় মালাগা। ৩২ মিনিটে ম্যাচের সমতাসূচক গোলটি করেন মালাগার মিডফিল্ডার জুয়ানপি। দ্বিতীয়ার্ধে, ৫১ মিনিটে দারুণ এক ভলি থেকে গোল করেন এ সময়ের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। শেষপর্যন্ত এটিই থেকে যায় ম্যাচের জয়সূচক গোল হিসেবে।

রবিবার রাতে সেভিয়ার বিপক্ষে জয় পেলে অবশ্য বার্সেলোনাকে ছাড়িয়ে যেতে পারবে আতলেতিকো মাদ্রিদ। কিন্তু এক ম্যাচ কম খেলার সুবিধাটা থাকবে বার্সার কাছে। নিজেদের ২১তম ম্যাচে নিচের সারির ক্লাব রিয়াল বেটিসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে