শান্তর সেঞ্চুরি : জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক : নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৬৩ রানের বড় জয় তুলে বিশ্বকাপের প্রস্তুতি সারলো মেহেদী হাসান মিরাজরা।

U-1920160123134113বাংলাদেশের দেয়া ২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রায়ান মারের দুর্দান্ত সেঞ্চুরির পরও হার মানতে বাধ্য হলো জিম্বাবুয়ের যুবারা। দলের অন্য ব্যাটসম্যানরা তাকে যোগ্য সঙ্গ দিতে না পারায় ২২১ রানেই সবকটি উইকেট হারায় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ১২৩ রান করেন মারে। ১২৩ বলে খেলে ৯টি চার এবং ৩টি ছক্কায় সাজানো ছিল তার এই ইনিংস। এছাড়া অক্ষয় প্যাটেল করেন ৩২ রান। বাংলাদেশের পক্ষে আব্দুল হালিম ৪৬ রানে নেন ২টি উইকেট।

এরআগে শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই সাইফের উইকেট হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে জয়রাজ শেখকে নিয়ে ৬২ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামলে নেয় যুবারা। এরপর দ্রুতই এই দুই ব্যাটসম্যান ফিরে গেলে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন শান্ত। ৮০ রানের দারুণ এক জুটি গড়ে বাংলাদেশকে বড় স্কোরের পথে নিয়ে যান তারা। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সর্বোচ্চ ১০২ রান করেন নাজমুল হোসেন শান্ত। ১০৩ বলে ৫টি চার এবং ১টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। এছাড়া পিনাক ৪৩ এবং মিরাজ ৩৩ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে ৬৭ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন উইলিয়াম মাশিংগে। এছাড়া জেরোম আইভস পান ২টি উইকেট।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম