সাকিবের আয় ২৭৫ কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সেরা সম্পদ। বাংলাদেশকেই তিনি ছিনিয়েছেন বিশ্বের দরবারে। লাল-সবুজ জার্সি গায়ে মাতিয়ে চলেছেন বিশ্বক্রিকেট। শুধু কী জাতীয় দলের জার্সি, সাকিবের বিচরণ তো বিশ্বের প্রায় সব ক’টি গ্ল্যামারাস ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে। এমন একজন ক্রিকেটারের পেছনে অর্থের ছোটা-ছুটি করাটাই যেন স্বাভাবিক। সে কারণেই সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। তার সম্পদের পরিমাণ ৩৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২৭৫ কোটি)।

Shakib-Al-Hasan20160123145542ক্রিকেট নিয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকট্র্যাকার-এ সম্প্রতি প্রকাশ হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ উপার্জণকারী ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের কথা। ক্রিকট্র্যাকারই রিপোর্ট প্রকাশ করে- পারিশ্রমিক, চুক্তি, পৃষ্ঠপোষক, কসমেটিক্স, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং রেস্তোঁরা ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়েই সাকিবের অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৫ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ২৭৫ কোটি টাকা)।

ক্রিকেট সম্পর্কিত আয়ই তার বেশি। পৃথিবীর বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলে এই আয় করেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ ভারতের আইপিএল ছাড়াও বিপিএল, বিগব্যাশ, ক্যারিবিয়ান লিগে (সিপিএল) নিয়মিত খেলেন তিনি। এই তালিকায় নতুন যুক্ত হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন সাকিব আল হাসান। সর্বশেষ সংস্করণে সাকিবের মূল্য ছিল চার লাখ ২৫ হাজার ইউএস ডলার। বিপিএলের শেষ আসর প্লেয়ার বাই চয়েজ হলেও প্রথম দুই আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারিত হয়েছিল নিলামের মাধ্যমে। এবার রংপুর রাইডার্সের হয়ে ৩৫ লাখ টাকা পান বিশ্বসেরা এই আলরাউন্ডার। পাকিস্তান সুপার লিগেও (পিসিএল)সাকিব ছিলেন প্লাটিনাম ক্যাটাগরিতে। যার নির্ধারিত মূল্য হিসেবে এক লাখ ৪০ হাজার ডলার পাবেন তিনি সেখানে খেলতে পারলে।

এই লিগে খেলা ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের পণ্যদূত হয়েও বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন সাকিব। এর মধ্যে রয়েছে পেপসি, লেনেভো, বাংলালিংক, ক্যাস্ট্রল, নর্টন এন্টিভাইরাস, বুস্ট, লাইফবয়, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক। এছাড়াও নিজের রেস্টুরেন্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা প্রচুর আয় করেন তিনি। এই সব মিলিয়ে ৩৫ মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় ২৫০ কোটি টাকার মালিক সাকিব।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম