,

বিশেষ দূত পদ ছাড়ার ‘ইঙ্গিত’ এরশাদের

hm_ershad_file_pic_2350নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ।

তিনি বলেছেন, জাতীয় পার্টির রাজনীতিকে জনগণের কাছে স্পষ্ট করতে হবে।

শনিবার বনানীতে নিজ কার্যালয়ের মিলনায়তনে নেতাকর্মীদের সঙ্গে এক অনির্ধারিত সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তার বিশেষ দূত করে আমাকে সম্মানিত করেছেন। তার সঙ্গে আলাপ-আলোচনা না করে এই পথ ছেড়ে দিয়ে তাকে অসম্মানিত করতে পারি না। অবশ্যই এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘জাতীয় পার্টিকে শক্তিশালী করা হলে সংসদ আরও কার্যকর হবে এবং সরকারও লাভবান হবে।’

তিনি বলেন, ‘আমরা এদেশে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তি। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ সকল জাতীয়তাবাদী শক্তিকে জাতীয় পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ করতে হবে।’

এ জাতীয় আরও খবর

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী

আজ পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

১ এপ্রিল থেকে জাপানে কর্মী নিয়োগ শুরু

আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে