অবশেষে জয়ের দেখা পেল ভারত

imageক্রীড়া ডেস্ক : ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের শতরানের দৌলতে অস্ট্রেলিয়া তুলেছিল সাত উইকেটে ৩৩০। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৯৯ ও মনীশ পান্ডের অপরাজিত ১০৪-এর সৌজন্যে ভারত দু’ বল বাকি থাকতেই ম্যাচ পকেটস্থ করে নেয়। ম্যাচের গোড়ায় ইশান্ত শর্মা ধাক্কা দিয়েছিলেন। পরে পরিস্থিতি সামলে নেয় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার শতরান হাঁকান। মিচেল মার্শও তাই। দু’ জনের ব্যাটে ভর করে পঞ্চাশ ওভারের শেষে অজিরা তোলে সাত উইেকেটে ৩৩০ রান। অথচ চিত্রনাট্য তো এমনটা হওয়ার কথা ছিল না। টসে জিতে প্রথেম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি। শুরুতেই ধাক্কা দেন ইশান্ত শর্মা। ফিরিয়ে দেন অ্যারন ফিঞ্চকে। যশপ্রীত বুমরাহ অভিষেক ম্যাচেই উইকেট পান। হঠাৎই ম্যাচটা ঘুরিয়ে দেন ডেভিড ওয়ার্নার। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ব্যাট করে ওয়ার্নার থামেন ১২২ রানে। মার্শও ১০২ রানে শেষপর্যন্ত অপরাজিত থেকে যান। জবাবে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান ৭৮ করেন। পরে রোহিত করেন ৯৯। বাকি কাজটা সারেন মনীশ।

অস্ট্রেলিয়া— (৫০ ওভার) ৩৩০ রান সাত উইকেটে।

ওয়ার্নার ১২২

মার্শ অপরাজিত ১০২

ভারত (৪৯.৪ ওভার) ৩৩১ রান চার উইকেটে।

রোহিত ৯৯,মনীশ ১০৪।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম