বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ থেকে ১১ নম্বরে

132364_1টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখন স্কটল্যান্ডের নিচে। র‌েটিং পয়েন্ট ৬৪ নিয়ে বাংলাদেশ নেমে গেছে ১১ নম্বরে।  ৬৬ পয়েন্ট নিয় স্কটল্যান্ড দশে।জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ড্র করে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডেরও নিচে নেমে গেছে মাশরাফিরা।  সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল দশে। চার ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে জিতে সিরিজ জয়ের পথেও ছিল বাংলাদেশ। কিন্তু হেরে বসে শেষ দুই ম্যাচে। তাতে সিরিজ হয়েছে ২-২ –এ ড্র আর র‌্যাঙ্কিংয়ে হারাতে হয়েছে ৫ রেটিং পয়েন্ট। সিরিজ ড্র করেও অবশ্য র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি জিম্বাবুয়ে। আগের মতোই ১৪ নম্বরে আছে তারা, তবে যোগ হয়েছে তাদের ৪ রেটিং পয়েন্ট।আগের মতোই টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার সমান ১১৮ পয়েন্ট নিয়েও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ক্যরিবিয়ানরা। তবে ভারতের বিপক্ষে আসছে টি-টোয়েন্টি সিরিজ যে কোনো ব্যবধানে জিতলেই শীর্ষে উঠে যাবে অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে