জিম্বাবুয়ে খুলনা ছেড়েছে, রয়েছে টাইগাররা

2016_01_23_12_29_17_fdXpNPY8Gk8cjdDEUenivooqlWIebp_originalস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-জিম্বাবুয়ে চার ম্যাচের টি২০ সিরিজ শেষ হয়েছে শুক্রবার। সিরিজ শেষে জিম্বাবুয়ে ক্রিকেট দল শনিবার সকাল সোয়া ৯টায় হোটেল ছাড়ে। পরে যশোর থেকে বিমানযোগে ঢাকায় পৌঁছে রাতেই জিম্বাবুয়ের বিমান ধরার কথা রয়েছে তাদের।

চার ম্যাচের টি২০ সিরিজ খেলতে ১২ জানুয়ারি বিকেলে খুলনায় এসে পৌছায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের প্রথম দুটি ম্যাচে হারলেও শেষ দুটিতে জয়ের স্বাদ নিয়ে খুলনা ছেড়েছে এল্টন চিগুম্বুরার দল। এদিকে জিম্বাবুয়ে দল চলে গেলেও খুলনায় রয়ে গেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত খুলনায় অবস্থান করবে মাশরাফি বাহিনী। এশিয়া কাপের জন্য প্রাথমিক দলের প্রস্তুতি শেখ আবু নাসের স্টেডিয়ামেই নেবে টাইগাররা।

তবে শনিবার টাইগারদের অনুশীলন বা অন্য কোনো ক্রিকেট সূচি নেই। রোববার থেকে আবু নাসের স্টেডিয়ামে ফের প্রস্তুতি শুরু করার কথা টাইগারদের।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম