,

ক্রিকেটকে বিদায় বললেন চন্দরপল

during day 2 of the 1st Test West Indies v Bangladesh at Arnos Vale Sports Complex. Kingstown, St. Vincent on Friday, September 6. WICB Media Photo/Randy Brooks

স্পোর্টস ডেস্ক : সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল। দীর্ঘ ২২ বছরে ১৬৪টি টেস্ট ম্যাচ খেলা এ ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। চন্দরপলের আগে শুধুমাত্র ব্রায়ান লারা রয়েছেন। লারার রান ১১৯৫৩। অন্যদিকে চন্দরপলের রান সংখ্যা ১১৮৬৭।

৪১ বছর বয়সী এ ব্যাটসম্যান ২০১৫ সালের মে মাস থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে বাজে পারফরম্যান্সের কারণে তখন দল থেকে তাকে বাদ দেন নির্বাচকরা।

গত বছরের ডিসেম্বরে নতুন যে ১৫ জন খেলোয়াড়ের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটবোর্ড চুক্তি করেছে সেখানেও নাম নেই এ ব্যাটসম্যানের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটবোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, তারা একটি মেইলের মাধ্যমে জানিয়েছে চন্দরপলের সঙ্গে আর কোনো ধরনের চুক্তিতে নেই বোর্ড।

এদিক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ডেভ ক্যামেরুন বলেন, আমাদের দলে চন্দরপলের অবদানের কথা অস্বীকার করার কোনো উপায় নেই। তার জন্য শুভ কামনা রইলো।

মূলত বোর্ডের সঙ্গে চুক্তি না থাকার কারণেই ক্রিকেটকে বিদায় বলে দিলেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে টানা ২৫ ঘণ্টা ব্যাটিং করা এ ব্যাটসম্যান।

অবসরের বিষয়ে গত জুনে চন্দরপল জানিয়েছিলেন, এ বিষয়ে বছরের শেষের দিকে সিদ্ধান্ত নেব।

এদিকে চন্দরপলের অবসরের পেছনে আরো একটি কারণ জানা গেছে। আর তাহলো দুবাইয়ের এমসিএল ক্রিকেট টুর্নামেন্ট। সেখানে খেলার জন্য বোর্ডের অনাপত্তিপত্র দরকার। গত বৃহস্পতিবার পর্যন্ত দেশটির ক্রিকেটবোর্ড কোনো খেলোয়াড়ের বিষয়ে অনাপত্তিপত্র দেয়নি। তাই চন্দরপল ক্রিকেট থেকেই অবসর নিয়ে নিলেন।

এমসিএলে ৩০ হাজার ডলারে জিমিনি এরাবিয়ানসের হয়ে নাম লিখিয়েছেন চন্দরপল।

চন্দরপল বর্তমান ক্রিকেট বিশ্বে দ্বিতীয় ব্যাটসম্যান, ক্রিকেটে যার ক্যারিয়ার ছিল দুই দশক। তার আরেক সঙ্গী ছিলেন ভারতের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।

চন্দরপল তার টেস্ট ক্যারিয়ারে ৩০টি সেঞ্চুরি করেন। গড় ৫১.৩৭। ওয়ানডেতেও তার রান সংখ্যা ৮৭৭৮। ম্যাচ খেলেছেন ২৬৮টি। গড় ৪১.৬০।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ