বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মারাত্মক তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র

Usa-newsআন্তর্জাতিক ডেস্ক : মারাত্মক তুষার ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ২ ফুটের উপরে তুষার ঝড়টি বর্তমানে উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে।

বিবিসির খবর বলা হয়েছে, ১২টি রাজ্যের প্রায় ৫ কোটিরও বেশি মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে যেন তারা বাড়িতে অবস্থান করে।

রাজধানী ওয়াশিংটনে রেকর্ড পরিমানে তুষার ঝড় হওয়ার পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। আশংকা করা হচ্ছে রবিবার যখন ওয়াশিংটনের উপর দিয়ে এই ঝড় যাবে, তখন ৭৫ সে.মি. তুষার জমতে পারে সেখানে।

প্রচণ্ড তুষার ঝড়ের কারণে এই পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আটজন মারা গেছে। ছয়টি রাজ্যে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। বিমানের কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।
দেশটিতে শুক্রবারও সমস্ত সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং রাষ্ট্রপতি বারাক ওবামা হোয়াইট হাউজের ভেতরেই অবস্থান করছেন বলে জানিয়েছে বিবিসি।

বেশিরভাগ সুপারমার্কেটগুলোই প্রায় খালি হয়ে গেছে। বাল্টিমোরের বাসিন্দা সেরন ব্রিউইংটন খাবার কিনতে এসে বলেন, ‘একই ভুল দ্বিতীয়বার করতে চাই না।’

এর আগে ২০১০ সালের তীব্র তুষারপাতের কারণে সেরনকে এবং তার মেয়েকে ঘরের মধ্যে থাকা শুধু নুডুলস খেয়ে থাকতে হয়েছিল। প্রচণ্ড তুষারপাতের কারণে বাইরে যেতে পারেনি তারা।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে