বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মন চাইলে আমি গরুর মাংস খাব’

photo-1453521015আন্তর্জাতিক ডেস্ক : রতের টেলিভিশন এনডিটিভির জনপ্রিয় উপস্থাপক বরখা দত্ত বলেছেন, মন চাইলে তিনি গরুর মাংস খাবেন।

গতকাল শুক্রবার জয়পুর সাহিত্য উৎসবে (জেএলএফ) হিন্দুস্থান টাইমস সেশনে তিনি এ কথা বলেন।

হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, ভারতের লেখক শোভা দের একটি বইয়ের ওপর আলোচনা করতে গিয়ে বরখা দত্ত বলেন, তিনি মনে করেন না, গরু নিয়ে রাজনীতির কারণে আগামীতে মোদি হারবে। কারণ তাঁর বিকল্প কেউ নেই।

শোভা দের এক প্রশ্নের জবাবে বরখা বলেন, মোদির বিকল্প নয় রাহুল গান্ধী।

‘অরবিন্দ কেজরিওয়াল তা-ই, যা রাহুল গান্ধী হতে চেয়েছিলেন। কিন্তু রাহুলের সেই সাহস নেই’, বলেন বরখা দত্ত।

এনডিটিভির ওই উপস্থাপক বলেন, ‘মন চাইলে আমি গরুর মাংস খাব এবং এ জন্য আমাকে হত্যা করা উচিত নয়।’

বরখা দত্ত বলেন, বলিউড অভিনেতা শাহরুখ খান অসহিষ্ণুতা নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করায় তিনি ‘হতাশ’।

‘আমি মনে করি, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে শাহরুখ খানসহ অনেকের হারানোর কিছু নেই। তাই তাঁদের ঝুঁকি নেওয়া এবং সমালোচনা মোকাবিলা করা উচিত’, বলেন বরখা।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে