,

এশিয়া কাপ ও বিশ্বকাপে বাদ রুবেল ২০১৬

Rubel-আসন্ন এশিয়া কাপ ও টোয়েন্টি২০ বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত ২৫ সদস্যের দলে জায়গা হয়নি পেসার রুবেল হোসেনের। দলে নতুন মুখ হিসেবে অলরাউন্ডার আরিফুল হককে নেওয়া হয়েছে।

আগামী ২৩ জানুয়ারি খুলনায় ও ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রাথমিক দলের ক্রিকেটারদের অংশ নিয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।

চোটের কারণে গত জুলাইয়ের পর আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি রুবেল। পরে গত সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারতে খেলার সময় দ্বিতীয়দফা চোটে পড়েছিলেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে সিলেটের পক্ষে ছয়টি ম্যাচ খেলে তৃতীয়দফায় চোটে পড়ে ডিসেম্বরের পর থেকে মাঠের বাইরে রয়েছেন রুবেল।

আর নতুন ডাক পাওয়া আরিফুল হক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলে খেলেছেন।
প্রাথমিক দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, শুভাগত হোম চৌধুরী, আরিফুল হক, আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, আবুল হাসান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, মুক্তার আলী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে