বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার ভাতিজার আ.লীগে যোগদান

feni-news_99437ফেনী : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চাচাতো ভাইয়ের ছেলে ফুলগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম মহিউদ্দিন সামুসহ দলটির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আর এই যোগদান অনুষ্ঠান হয়েছে, ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে খালেদা জিয়ার বাবার নামে প্রতিষ্ঠিত ইস্কান্দারিয়া আলিম মাদ্রাসা মাঠে।

বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর হাতে ফুলের নৌকা দিয়ে তারা আওয়ামী লীগে যোগ দেন।

যোগদানকারী অন্যদের মধ্যে রয়েছেন ফুলগাজী সদর ইউপি সদস্য শাহ আলম, দরবারপুর ইউপি সদস্য আবদুল মোমিন, কামরুল ইসলাম, আনন্দপুর ইউপি সদস্য হাছনা বানু, মহিলা দলনেত্রী হাছিনা আক্তার ও সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন প্রমুখ।

সামু একসময় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য ছিলেন। বিএনপির সমর্থনে তিনি তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন। আওয়ামী লীগে যোগদান শেষে মুজিবকোট পরে সামু বলেন, “এখন থেকে শ্রীপুর থেকে জয়বাংলার স্লোগান উঠবে। যত দিন বেঁচে থাকব তত দিন জয় বাংলা স্লোগান আর মুজিবকোট পরে বেঁচে থাকব।”

আওয়ামী লীগে যোগদানের কারণ হিসেবে সামু বলেন, “আমার ফুফু খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাবস্থায় তার নিজ এলাকায় কোনো উন্নয়ন করেননি। তিনি তার গ্রামের বাড়ির লোকজনের কোনো খোঁজ-খবর নেন না। আমি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগে যোগদান করেছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী জামাল উদ্দিন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান