তাজিকিস্তানে ১৩ হাজার পুরুষের দাড়ি কেটে দিল পুলিশ!

zahid-dari news_99415আন্তর্জাতিক ডেস্ক : তাজিকিস্তানে জোর করে ১৩ হাজার পুরুষের দাড়ি কেটে দিয়েছে পুলিশ। পাশাপাশি ধর্মীয় পোশাক বিক্রির দায়ে ১৬০টি দোকান বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, বিদেশি প্রভাবের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে গত বছর দেশটির পুলিশ বাহিনী ১৩ হাজার পুরুষের দাড়ি কেটে দেয়। একইসঙ্গে বন্ধ করে দেয়া হয়েছে ১৬০টি দোকান। যেখানে নারীদের ইসলামিক পোশাক বিক্রি করা হতো।

গতকাল বুধবার দেশটির দক্ষিণ-পশ্চিমের খাতলুন অঞ্চলের পুলিশ প্রধান বাহরুম শারিফজোদা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সেখানে ১৭শ নারীকে মাথায় কাপড় দিয়ে ঢেকে রাখতে মানা করা হয়েছে।

জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এ পদক্ষেপগুলো নিয়েছে তাজিক সরকার। তাজিকিস্তান দীর্ঘদিন ধরে সেকুলার শাসকের অধীনে। দেশটিতে একটি সেকুলার ধারা রয়েছে। প্রতিবেশী আফগানিস্তানের মত মৌলবাদী নয় দেশটি।

গত বছর দেশটিতে পার্লামেন্টে ভোটে একটি প্রস্তাব পাশ হয়। যেখানে বলা হয়েছে বিদেশি আরবি শব্দে কেউ নাম রাখতে পারবে না। এছাড়া চাচাত ভাইবোনদের সঙ্গে বিবাহ নিষিদ্ধ করা হয়।

গত সেপ্টেম্বরে তাজিকিস্তান সুপ্রিমকোর্ট দেশটির ধর্মভিত্তিক রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করে। দেশটিতে একটিমাত্র ইসলামিক দল ছিল। যার নাম ইসলামিক রিনাসেন্স পার্টি অব তাজিকিস্তান।

তাজিক সরকার এ পদক্ষেপকে চরমপন্থার বিরুদ্ধে লড়াই বলে দাবি করেছে। প্রতিবেশী আফগানিস্তান থেকে যাতে তাজিকিস্তানে চরমপন্থার বিকাশ ঘটতে না পারে, সে জন্য দেশটির সেক্যুলার সরকার অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, শিগগিরই প্রেসিডেন্ট এমোমালি রাহমোন এর অনুমোদন দেবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম