বাংলাদেশে নির্যাতিত হলে নাগরিকত্ব দেবে ভারত
নিউজ ডেস্ক : নির্যাতনের শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ভারতে আশ্রয় নেবে তাদের ভবিষ্যতে নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের অশোকানগরে এক জনসভায় এ কথা বলেন রাজনাথ সিং।
তিনি বলেছেন, ‘গত কয়েক বছরে যেসব সংখ্যালঘু বাংলাদেশ থেকে ভারতে এসেছে তাদের সামাজিক নিরাপত্ত দেয়া হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার পর আমি বাংলাদেশ থেকে এই অনুপ্রবেশ ও বসবাসকে বৈধতা দেয়ার পদক্ষেপ নিয়েছি। ভবিষ্যতে আমরা তাদের নাগরিকত্বও দেব।’
তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ, জাল টাকা পাচার ও গরু ব্যবসায়ীদের অবৈধ বাণিজ্য রুখতে সরকার একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে। এ ব্যাপারে তিনি বাংলাদেশেরও সহযোগিতা কামনা করেন।
রাজনাথ বলেন, বাংলাদেশিদের অনুপ্রবেশ আমি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে চাই। আমরা ইতিমধ্যে সীমান্তে ব্ড়ো এবং ফ্লাডলাইট বসানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছি।











