বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে মুখোমুখি বাহরাইন-নেপাল

Match-Press-Conferene20160121160258স্পোর্টস ডেস্ক : ফেভারিটের তকমা নিয়ে যারা এসেছিল, তাদের মধ্যে বাকি শুধু বাহরাইন। অপর ফাইনালিস্ট নেপালকে অনেকেই হিসেবে ধরেনি। তবুও যোগ্যতর দল হিসেবে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে উঠে গেছে হিমালয় দুহিতার দেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় গোল্ডকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে নেপাল এবং বাহরাইন। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য তৈরী করা হয়েছে ২১ ভরি স্বর্ণের গোল্ডকাপ ট্রফি। তবে শিরোপাজয়ীদেরকে সে ট্রফি দেয়া হবে না। পরিবর্তে দেয়া হবে ৫০ হাজার ডলারের প্রাইজমানি এবং একটি রেপ্লিকা ট্রফি। মূল ট্রফিটা থেকে যাবে আয়োজক বাফুফে ভবনেই।

Match-Press-Conferene

নেপালের ইচ্ছে, যেভাবেই হোক ইতিহাস গড়া। কারণ, ১৭ বছর পর আন্তর্জাতিক কোন টুর্নামেন্টের ফাইনালে উঠেছে দেশটি। একই সঙ্গে ২৩ বছর কোন শিরোপা জিততে না পারার আক্ষেপও আছে তাদের মনে। সুতরাং, বাহরাইনকে যেভাবেই হোক হারানোর প্রবল ইচ্ছা তাদের। অপরদিকে শিরোপাজয় ছাড়া আর কোন চিন্তাই করতে নারাজ বাহরাইন। দলটির সহকারী কোচ ডি আল নসর সাফ জানিয়ে দিয়েছেন, ‘নেপালের বিপক্ষে আমরা খুবই কঠিন একটি ম্যাচ খেলতে প্রস্তুত। ফাইনালে খেলছি, শিরোপা জয় ছাড়া আর কোনও চিন্তা খেলোয়াড়দের মাথায় নেই।’

বাহরাইনের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামার আগে নেপালের সামনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে, ১৯৯৩ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএম গেমস ফুটবলের স্বর্ণপদক জয়। এই ঢাকাতেই পেনাল্টি শ্যুআউটে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে এসএ গেমসের ফুটবলে স্বর্ণপদক জিতেছিল। আন্তর্জাতিক ফুটবলে সেটিই ছিল নেপালিদের সর্বশেষ শিরোপা।

শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানিয়ে ২০১৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় রবিন বলেন, `বিশ্বাস করবেন না, আমার ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে কি পরিমাণ অভিনন্দন বার্তা এসেছে। আমি ভাবতেও পারিনি এই টুর্নামেন্টের শিরোপা জিততে পারলে সারা নেপালে কী পরিমাণ আনন্দ হবে। নেপালবাসির প্রত্যাশা দেখে আমরাও অনেক বেশি উজ্জীবিত। শিরোপা নিয়েই দেশে যেতে চাই।’

Match-Press-Conferene

সেমিফাইনালে মাথা গরম করায় বাহরাইনের হেড কোচ মারজান ঈদকে মাঠ থেকে বের করে দিয়েছিলেন রেফারি। যে কারণে, শাস্তিস্বরূপ ফাইনালে মাঠেই প্রবেশ করতে পারবেন না তিনি। থাকতে হবে, গ্যালারিতে দর্শকআসনে। তার বদলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসেছিলেন সহকারী কোচ ডি আল নসর।

সংবাদ সম্মেলনে বাহরাইনের সহকারী কোচ বলেন, ‘এই মুহূর্তে দলে কোনও ইনজুরি নেই। সবাই ১০০ ভাগ ফিট রয়েছে। এছাড়া তিনদিনের বিশ্রামে সবাই মোটামুটি চাঙা হয়ে উঠেছে। প্রতিটি ম্যাচে ধীরে, ধীরে উন্নতি করেছে দলটি। সেই উন্নতির চূড়ান্তরূপ পাবে শিরোপা জিতে। আমরা গড়ছি ভবিষ্যতের দল। তাই শিরোপা হলো ভবিষ্যতের প্রেরণা। আমরা শিরোপা জয়ের জন্যই মাঠে নামবো।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম