বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ায় সামরিক শক্তি বাড়াচ্ছে আমেরিকা

us_113409মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি বাড়াচ্ছে আমেরিকা। এরই অংশ হিসেবে নতুন করে এ অঞ্চলে একটি পরমাণু শক্তিচালিত বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করছে ওয়াশিংটন। রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর দিয়েছে।স্পুৎনিক জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জন সি স্টেনিস মোতায়েন করা হচ্ছে। কয়েক মাস আগে জাপানের ইয়োকোসুকা বন্দরে ইউএসএস রোনাল্ড রিগ্যান জাহাজ মোতায়েন করা হয়েছে। এরপর মার্কিন সমর শক্তি আরো বাড়ানোর জন্য নতুন করে জন সি স্টেনিসকে মোতায়েন করা হচ্ছে।
গত ১৫ জানুয়ারি জাহাজটি আমেরিকার ব্রেমারটন বন্দর ছেড়ে প্রশান্ত মহাসাগরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। জাহাজটি এ এলাকায় সাত মাসের মিশনে থাকবে। এ সময় এটি উত্তর-পূর্ব এশিয়ার মিত্র দেশগুলোর সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে। চীন সাগর ইস্যুতে ও উত্তর কোরিয়ার পরমাণু বোমা পরীক্ষা নিয়ে যখন ওই অঞ্চলে তীব্র সামরিক উত্তেজনা চলছে তখন আমেরিকা সামরিক শক্তি বাড়ানোর পদেক্ষপ নিল।

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে