বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটিশ কয়লা ব্যবসায়ী আসলে মালয় রাজপুত্র?

160120152800_keith_williams1আন্তর্জাতিক ডেস্ক : কিথ উইলিয়ামস ব্রিটেনের ওয়েলস প্রদেশে কয়লার ব্যবসা করেন। স্থানীয়ভাবে তার নাম `কিথ দ্যা কোল`।

একদিন তার মেয়ে এসে বাবাকে বললেন, তার পূর্বপুরুষ সম্পর্কে তিনি প্রায় কিছুই জানেন না। বাবা কি পারবে কিছু তথ্য বের করতে?

বাবা খোঁজ খবর শুরু করলেন। মি. উইলিয়ামসকে ছেলেবেলাতে দত্তক নেয়া হয়েছিল।

খুঁজতে খুঁজতে তিনি দেখা পেলেন তার আপন মায়ের। তার নাম এলিজাবেথ রোজা।

কিন্তু মা`র মুখে তিনি যা শুনলেন, তাতে তিনি চমকে উঠলেন।

ইদ্রিস ইস্কান্দার আল-মুতাওয়াক্কিল আলাল্লাহি শাহ্
ইদ্রিস ইস্কান্দার আল-মুতাওয়াক্কিল আলাল্লাহি শাহ্

মা জানালেন তার বাবার নাম ইদ্রিস ইস্কান্দার আল-মুতাওয়াক্কিল আলাল্লাহি শাহ্। তিনি মালয়েশিয়ার পেরাক রাজ্যের সুলতান।

যুবক সুলতান যখন পড়াশুনা করতে ইংল্যান্ডের সারে অঞ্চলে আসেন তখন তিনি প্রেমে পড়েন ১৭ বছরের এক তরুণীর।

এলিজাবেথ ছিলেন ছাত্রী নার্স। সম্পর্কের এক পর্যায়ে ছুটির সময় বাড়িতে আসার পর এলিজাবেথ বুঝতে পারেন যে তিনি অন্ত:স্ত্ত্বা।

কিন্তু ছুটি শেষে সারে-তে ফিরে এলিজাবেথ সেই বিদেশি ছাত্রকে আর খুঁজে পাননি।

যাহোক ভগ্ন মনোরথ এলিজাবেথ ফিরে আসেন সোয়ানজিতে।

জন্মের পর সেখানকারই একটি নি:সন্তান পরিবার তার ছেলেকে দত্তক নেয়। আর সেই ছেলেই কিথ উইলিয়ামস।

বাবার কবরের পাশে কিথ ইউলিয়ামস।
বাবার কবরের পাশে কিথ ইউলিয়ামস।

এই খবর শোনার পর মি. উইলিয়ামস তার বাবা সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেন।

সুলতান ইদ্রিস ১৯৬৩ সালে পেরাকের শাসনভার হাতে তুলে নেন। ১৯৮৪ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।

কিছুদিন আগে কিথ উইলিয়ামস মালয়েশিয়া গিয়ে বাবার কবর জিয়ারত করেন।

তার সৎ ভাইবোনদের সাথেও তিনি দেখা করেন।

রাজকন্যা এক সৎ বোনের সাথে সাক্ষাৎ।
রাজকন্যা এক সৎ বোনের সাথে সাক্ষাৎ।

তবে সেই সাক্ষাৎ যে খুব প্রীতিকর ছিল তা বলা যাবে না।

কারণ রাজপরিবারের সদস্যদের ভয় ছিল যে তিনি হয়তো সিংহাসন দাবি করতেই পেরাকে এসেছেন।

কিন্তু কিথ উইলিয়ামস বলেন, সিংহাসনের প্রতি তার কোন আকর্ষণ নেই।

তিনি শুধু নিজের বাবা সম্পর্কেই জানতে চেয়েছিলেন।

পেরাকের সুলতানের প্রাসাদ।
পেরাকের সুলতানের প্রাসাদ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে