বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সেলোনা ছাড়বেন মেসি যদি

download (17)মাঝে একবার বলেছিলেন, ‘ভবিষ্যতের কথা কেউই জানে না।’ অমনি ফুটবল-বিশ্বে ঝড় উঠেছিল, লিওনেল মেসি সম্ভবত এবার ছাড়ছেন ন্যু ক্যাম্প। ঝড়টা দূরদিগন্তে মিলিয়ে যেতে সময়ও লাগেনি। সেই ১৩ বছর বয়সে বার্সেলোনার একাডেমিতে পা রেখে শুরু করেছিলেন যে পথচলা, সেটা চলছে এখনো। যতবারই উঠেছে ন্যু ক্যাম্প ছাড়ার গুঞ্জন, ততবারই শুনিয়েছেন, ‘অবসর নিতে চাই এখানেই।’ দিন কয়েক আগে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জেতার আগে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’কে দেওয়া সাক্ষাত্কারে ‘এলএমটেন’ পুরনো কথাটাই বলেছেন নতুন করে।

ভবিষ্যতের বিষয়ে এবারও নিশ্চিত করে কিছু বলতে পারেননি মেসি। তবে নিজের যা ইচ্ছা, সেটা প্রকাশ করেছেন এই সাক্ষাত্কারে। এমননিতে বার্সেলোনাতেই অবসর নেওয়ার ইচ্ছা, এর পরও যদি অন্য কোনো ক্লাবে যান, তাহলে সেটা ইউরোপের বাইরে। ইউরোপিয়ান প্রতিযোগিতাতেও যেন শৈশবের ক্লাবের বিপক্ষে মুখোমুখি হতে না হয়, নেপথ্যে কারণ সম্ভবত সেটাই। আর্জেন্টাইন খুদে জাদুকর কারণ ব্যাখ্যায় না গেলেও স্পষ্ট বলে দিয়েছেন, ‘ফুটবলে যেকোনো কিছু ঘটতে পারে। তবে আমার ভাবনা ও ইচ্ছা হলো বার্সেলোনায় থাকা।’ তাহলে যে ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ত জার্মেইয়ে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল বাতাসে? বার্সেলোনা তারকা ব্যাপারটা ঠিক গায়েই লাগাতে চাইলেন না, বললেন, ‘আবারও বলছি, ফুটবলে যেকোনো কিছু ঘটতে পারে। তবে আমি জানি আমি কী চাই। আর আমার চাওয়া হলো বার্সেলোনায় থাকা।’ গোল ডটকম

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে