,

পরিকল্পনা কাজে লাগেনি বলেই হার!

8e4ce807999b79428dc548a629c6991e--MAshrafiস্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটি বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এমন হারের পেছনে সেরা একাদশের পাঁচজন খেলোয়াড় পরিবর্তনের দিকেই আঙুল তুলছেন অনেকে। কিন্তু মাশরাফি বিন মুর্তজা একেই হারের অজুহাত দাঁড় করাতে রাজি নন। অধিনায়কের চোখে হারের কারণ বৃষ্টি-বাধা ও পরিকল্পনাগুলো ঠিকমতো কাজে না-লাগা।

চার ক্রিকেটারের অভিষেক হয়েছে আজ। সঙ্গে তামিম ইকবালকে বিশ্রাম দেওয়ায় একাদশে নতুন মুখ এসেছিল পাঁচটি। বোলিং এবং ব্যাটিং দুই দিকেই বাংলাদেশকে খানিকটা ভারসাম্যহীন মনে হয়েছে। কিন্তু মাশরাফি হারের পেছনে পুরো দলের ব্যর্থতারই দায় দেখছেন, ‘একটি আন্তর্জাতিক ম্যাচে চারজনের অভিষেক হওয়া এবং একজন পরিবর্তন, বাইরে থেকে অবশ্যই মনে হবে এটাই হারের কারণ। কিন্তু আমি মনে করি মাঠের পরিকল্পনাগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারিনি বলেই আমরা হেরেছি। আমরা যা পরিকল্পনা করেছি সেটা বাস্তবায়ন করতে পারিনি। আর প্রথমে বৃষ্টি হওয়াতে আমাদের বোলিংয়ে অসুবিধা হয়েছে এবং পরে বৃষ্টি না হওয়াতে ব্যাটিং করতে হয়েছে সমস্যা।’

সামনে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো দুটি বড় টুর্নামেন্ট। জিম্বাবুয়ে সিরিজটিকে তাই পরীক্ষা-নিরীক্ষার জন্য বেছে নিয়েছে বাংলাদেশ। সে জন্য ব্যাটিং অর্ডারেও হচ্ছে ওলট-পালট। আজ খেলার গুরুত্বপূর্ণ সময়েই যেমন সাকিবকে চারে না নামিয়ে পাঠানো হলো অভিষিক্ত মোসাদ্দেক হোসেনকে। কিন্তু জুয়াটা কাজে লাগেনি।

মাশরাফি অবশ্য মোসাদ্দেককে ওই সময়ে নামানোর পক্ষেই যুক্তি দিচ্ছেন, ‘সাকিবকে অবশ্যই চারে নামানো যেত। এটা করা হয়েছে ওই পজিশনে সৈকত কী করে, তা দেখার জন্য। ওটা একটা পরীক্ষা ছিল, নতুন যারা এসেছে তারা কেমন খেলে, তা দেখার জন্য। এক ম্যাচ দেখে সবকিছু বিচার করা যায় না। ও খারাপ করেনি। বোলিংয়ে চাপ রেখে বল করেছে। ব্যাটিং আরও ভালো করার ক্ষমতা ওর আছে।’

আজ ব্যাটিংয়ে ভালো করেছেন সাব্বির ও নুরুল হাসান। মাশরাফি হতাশাময় এক দিনে এখান থেকেই খুঁজে নিচ্ছেন সান্ত্বনা, ‘সাব্বিরের ব্যাটিং দলের জন্য খুবই ইতিবাচক। আশা করি সে এটা চালিয়ে যাবে। তিনে এভাবে ব্যাটিং করা মানে পুরো দলকে চাপমুক্ত করা। আর নুরুলও শেষে ভালো শট খেলেছে। জিম্বাবুয়ে ওই সময় ভালো বোলিং করছিল। তাই পরিকল্পনা পুরো বাস্তবায়ন করতে পারিনি। কিন্তু ওর ব্যাটিং ভালো লেগেছে।’

আজকের এমন হারেও কোনো চাপ অনুভব করছেন না অধিনায়ক। তাঁর মতে আন্তর্জাতিক ক্রিকেটে এটা নতুন কিছু নয়, ‘এর চেয়ে বেশি চাপে আমরা খেলেছি। আমাদের আরও ভালো পরিকল্পনা করতে হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে