বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে ৩৪৯ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া

finch-20-1স্পোর্টস ডেস্ক : সিরিজে অস্ট্রেলিয়ার দাপট অব্যহত ৷ সিরিজ জেতার পরে চতুর্থ একদিনের নিয়মরক্ষার ম্যাচেও সেই একই দাপট দেখা গেল৷ দেখা গেল ব্যাটসম্যানদের মধ্যে সেই রানের খিদে৷দুর্দান্ত শতরান করলেন ওপেনার অ্যারন ফিঞ্চ ( ১০৭) ৷ অনবদ্য ব্যাটিং করেছেন অপর ওপেনার ডেভিড ওয়ার্নার ( ৯৩) ৷ পাশাপাশি উজ্বল ভূমিকা নিলেন অধিনায়ক স্টিভেন স্মিথ (৫১) ও মিচেল মার্শ ( ৩৩) ও ম্যাক্স ওয়েল (৪১) ৷ মূলত এদের দাপটেই প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ৩৪৮রান তুলল অজিরা৷ধোনিদের ৩৪৯ রানে লক্ষ্যমাত্র দিল স্মিথের দল৷

এদিন শুরু থেকেই দাপটে ব্যাটিং করেন দুই অজি ওপেনার ফিঞ্চ ও ওয়ার্নার৷ ওপেনিং জুটিতে ১৮৭ রান তোলেন দুই ওপেনার৷ মাত্র সাত রানের জন্য শতরান পেলেন না ওয়ার্নার৷ তবে ফিঞ্চ অব্শ্য শতরান করেই ম্যাঠ ছাড়েন৷ ১০৭ বল খেলে ১০৭ রান করেন ফিঞ্চ৷ মারেন ৯টি চার ২টি ছয় ৷ ফিঞ্চ আউট হওয়ার পরে স্মিথ ও মার্শ কিছুটা ধরে খেলার চেষ্টা করেন৷ দলের ২৮৮ রানের মাথায় আউট হন মার্শ ৷ এরপর অর্ধ-শতরান করে দলের ২৯৮ রানের মাথায় আউট হন অজি অধিনায়ক৷ দলের ৩১৯ রানের মাথায় আউট হন বেইলি৷ এরপর অবশ্য ধ্বস নামে অজি ইনিংসে ৷ পরপর আউট হন ফকনার (০) ও ওয়েড (০) ৷ কিন্তু ম্যাক্স ওয়েল দুর্দান্ত ব্যাট করে দলের স্কোর সাড়ে তিনশোর দোরগোড়ায় পৌঁছে দেন৷ অস্ট্রেলিয়া – ৩৪৮-৮ ( ৫০ ওভার) ফিঞ্চ-১০৭

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে