শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুমার খুতবা বসে বসে দেয়া যায় কি?

masjid-400x250ইমাম সাহেব শুক্রবার জুমার নামাজের আগে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেন। কোন অসুস্থতার কারণে যদি বসে খুতবা দেন তাহলে কি নামাজ হবে? বসে বসে খুতবা দেয়া যায়?
দাঁড়িয়ে খুতবা দেওয়া সুন্নত। বিনা ওজরে বসে খুতবা দেওয়া মাকরূহ। হাদীস শরীফে এসেছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে জুমার খুতবা দিতেন এবং উভয় খুতবার মাঝে সামান্য পরিমাণ সময় বসতেন। -সহীহ মুসলিম, হাদীস : ৮৬১
অবশ্য ওজরের কারণে বসে খুতবা দেওয়ার অবকাশ আছে। হযরত মুআবিয়া রা. শেষ বয়সে বসে খুতবা দিয়েছেন বলে প্রমাণিত আছে।
সূত্র: -রদ্দুল মুহতার ২/৪২৭; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৭