বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিহাদি জনের মৃত্যুর খবর নিশ্চিত করলো আইএস

151113190158_sp_jihadi_john_624x351_bbc_nocreditআন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেট জঙ্গী গোষ্ঠী তাদের সদস্য জিহাদি জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আইএস জঙ্গী গোষ্ঠীর অনলাইন ম্যাগাজিন ‘দাবিক’ এক খবরে জানিয়েছে, সিরিয়ায় আইএস জঙ্গীদের শক্তিশালী ঘাঁটি রাকা’য় এক ড্রোন হামলায় ‘জিহাদী জনের মৃত্যু হয়েছে। আইএস যে সকল বন্দীদেরকে শিরশ্ছেদ করতো সেগুলোর ভিডিওচিত্রে মি. জনকে জল্লাদের ভূমিকায় দেখা গেছে।

ইসলামিক স্টেট এর প্রোপাগান্ডা ম্যাগাজিন দাবিক-এ ‘জিহাদী জন’ এর মৃত্যুর খবর জানিয়ে তার জন্য একটি ওবিচুয়ারি বা শোকসংবাদ প্রকাশ করা হয়েছে। এর আগে গত নভেম্বরে যুক্তরাষ্ট্র-ও দাবী করেছিল যে, ‘যৌক্তিকভাবে তারা নিশ্চিত’ যে ড্রোন হামলায় রাকায় জিহাদী জন নিহত হয়েছে। দাবিক বলছে, জিহাদী জন বা মোহাম্মেদ এমাওয়াজি যে গাড়িতে ছিল সেটিকে লক্ষ্য করে যখন ড্রোন হামলা করা হয় তখন গত ১২ই নভেম্বরে সে নিহত হয়।

২০১৪ সালে ইসলামিক স্টেট-এর এক ভিডিওতে মুখোশ পড়া অবস্থায় তাকে প্রথম দেখা যায়। সেই ভিডিওটি ছিল মার্কিন সাংবাদিক জেমস ফলেয়-এর শিরশ্ছেদ করার দৃশ্য। এরপর একে একে মার্কিন সাংবাদিক স্টিভেন সট্লফ, ডেভিড হেইনজসহ আরো বেশ কয়েকজনকে শিরশ্ছেদ করার ভিডিওতে জিহাদী জনকে দেখা যায়।
জিহাদী জন বা মোহাম্মেদ ইমাওয়াজির জন্ম কুয়েতে, ১৯৮৮ সালে।

পরে ১৯৯৪ সালে মাত্র ছয় বছর বয়সে ব্রিটেনে আসা মোহাম্মেদ ইমাওয়াজি কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে স্নাতক করেছিলেন ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে