বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও রাজনৈতিক আক্রমণে তারেক রহমান

maxresdefault2-500x332এক মাস কোনো বক্তব্য দিচ্ছিলেন না বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এরআগে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। সেখানে প্রায় দুই মাস চিকিৎসা নিয়েছেন ও বেরিয়ে এসেছেন। কিন্তু গতকাল ওএনবি নামে লন্ডনভিত্তিক একটি অনলাইন সংবাদসংস্থার সূত্রে জানা গেল, ১৯ জুন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জš§বার্ষিকী উপলক্ষে ১৮ জানুয়ারি লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান আবারও আক্রমণাÍক বক্তব্য রেখেছেন।

তার সেই বক্তৃতায় বিডিআর হত্যাযজ্ঞ Ÿ্যবস্থাপনায় আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার সঙ্গে সঙ্গে এর সাথে জড়িত থাকার অভিযোগ করেছেন। এই বিষয়ে তিনি বক্তৃতায় প্রচুর তথ্য-উপাত্ত তুলে ধরেছেন। তারেক রহমান ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার বিষয়েও অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ কেন মুক্তাঙ্গনের জনসভা বঙ্গবন্ধু এভিনিউতে সড়িয়ে নিয়েছিল সেই প্রশ্নও তোলেন। অভিযোগ করেছেন, এই হামলার সঙ্গে আওয়ামী ওলামা লীগও জড়িত। তিনি দাবি করেছেন, রাজনৈতিকভাবে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্যই তাকে ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় জড়িত করা হয়েছে।

এই প্রসঙ্গে তারেক রহমান আওয়ামী ওলামা লীগের একাংশের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন বিন হিলালীর সংবাদ সম্মেলনে কথিত স্বীকারোক্তিমূলক বক্তব্যেরও উল্লেখ করেছেন। তারেক রহমান আবারও জিয়াউর রহমানকে দেশের প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক হিসেবে আখ্যায়িত করেছেন তার বক্তব্যে এবং দাবি করেছেন, ঈর্ষান্বিত হয়েই জিয়াউর রহমান সম্পর্কে মিথ্যাচার করা হচ্ছে।
তারেক রহমান তার বক্তৃতায় স্বাধীনতা এবং ২১ শে পদক প্রবর্তনের কৃতিত্বও বিএনপি সরকারের বলে দাবি করেছেন।

তারেক রহমান তার বক্তৃতায় একাধিকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন এবং দাবি করেছেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সবাইকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
উল্লেখ, এর আগে তারেক রহমান দেশের বর্তমান সময়কে ক্রান্তিলগ্ন আখ্যায়িত করে জাতীয় ঐক্যের ডাক দেন। দেশে কেউ নিরাপদ নন বলেও দাবি করেন। বাংলাদেশের ৪৫তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত সভায় বক্তৃতা করেন। অভিযোগ করেন, দেশে এখন গণতন্ত্র নেই, ধর্মীয় স্বাধীনতা নেই। বাক স্বাধীনতা নেই। জানমালের নিরাপত্তা নেই।

সেখানেও তিনি সরকার, সরকার প্রধানের সমালোচনা করে দাবি করেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক রয়েছে। অভিযোগ করেন, বাংলাদেশের স্বাধীনতার ৪৫ বছর পরও দেশের গৌরবময় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক চলছে। তার বক্তব্যে জিয়াউর রহমান অবৈধ রাষ্ট্রপতি এ ধরনের কথা কোনো রায়ে নেই বলে দাবি করেন। এর আগেও একাধিকবার আক্রমণাÍক বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান