বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পলিনের সমর্থন পেলেন ডোনাল্ড ট্রাম্প

news-image

রিপাবলিকান দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী বিতর্কিত ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন আলাস্কার সাবেক জনপ্রিয় গভর্নর সারাহ পলিন। ২০০৮ সালের নির্বাচনে বারাক ওবামার বিরুদ্ধে লড়া রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইনের রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন পলিন।

আইওয়াতে একটি নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে রিপাবলিকান সমর্থকদের উদ্দেশ্যে পলিন বলেন, আপনারা কী ট্রাম্পকে ভোট দিতে প্রস্তুত আছেন? উল্লেখ্য, সারা রাজনৈতিক জীবন থেকে অবসর নিয়ে এখন মিডিয়াতে নিজের ক্যারিয়ার গড়েছেন। তারপরেও রক্ষণশীল রাজনীতিতে তিনি বেশ প্রভাবশালী মুখ।

ট্রাম্পকে সমর্থন দেয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্প মার্কিন সেনাবাহিনীকে দিয়ে আইএস জঙ্গিদের পশ্চাৎদেশে লাথি দেবে। আমরা পরিবর্তনের জন্য প্রস্তুত। ট্রাম্প আমেরিকাকে আবারো মহান করে তুলতে পারবে। নিউইয়র্ক ভিত্তিক রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্প একটি বিবৃতিতে বলেন, পলিনের সমর্থন পাওয়ায় তিনি গর্বিত।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে