বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রনির অপেক্ষার পালা শেষ!

abu-hayder-roniস্পোর্টস ডেস্ক : দলে থেকেও একাদশে সুযোগ না পাওয়ার বেদনা ভুক্তভোগী মাত্রই বুঝেন। আন্তর্জাতিক আঙিনায় একেবারে আনকোরা হলেও সেই বেদনার স্বাদ পেয়েছেন উঠতি পেসার আবু হায়দার রনিও। তবে এবার শেষ হওয়ার অপেক্ষায় রনির ‘অপেক্ষা’।
চলছে জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের চার ম্যাচের টি২০ সিরিজ, যেখানে ইতিমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লীগ- বিপিএলে দারুণ বোলিং করার সুবাদে আবু হায়দার রনি এই সিরিজের মাধ্যমে সুযোগ পেয়েছেন জাতীয় দলে।
যদিও এখনও সুযোগ পাননি একাদশে, ফলে ‘আন্তর্জাতিক ক্রিকেটারের’ তকমাটা পুরোপুরি লাগেনি তার সাথে। এ নিয়ে রনির আফসোস থাকতেই পারে। তবে বুধবার সিরিজের তৃতীয় ম্যাচেই ঘুচে যেতে পারে রনির আক্ষেপ। ক্রিকেটপাড়ায় ঘোর গুঞ্জন, তৃতীয় টি২০ তে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের দিতে হবে নতুন পরীক্ষা, যা নেবেন স্বয়ং বিপিএল কাঁপানো রনি!
বেশ কয়েকদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা রনি বিপিএলে ২১টি উইকেট পেয়ে আলোচনায় আসেন। প্রথম দুটি টি২০ ম্যাচের পর বিশ্রাম ও ফর্মজনিত কারণে যথাক্রমে বাদ পড়েছেন দুই পেসার মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন। তৃতীয় টি২০ তে রনির একাদশে সুযোগ পাওয়াটা তাই বলতে গেলে এখন সময়ের ব্যাপার মাত্র!

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে