সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আসল’ নেই, বিএনপি পালন করল জিয়ার জন্মবার্ষিকী

asol-bnpনিউজ ডেস্ক : খুব ছোট বেলায় বাংলা সাহিত্যের দিকপাল, পুঁথি সম্রাট মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদের ‘বঙ্গ বাণী কবিতা’র সবচাইতে আলোচিত দুটি লাইন হচ্ছে “যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী, সে জন কাহার জন্ম নির্ণয় না জানি” রাজনৈতিক মার প্যাচে অনেক শব্দই আজকাল শোনা যায়। তবে গত প্রায় বছর দুয়েক ধরে ‘আসল’ শব্দ টার সঙ্গে মানুষ পরিচিত হলেও গত সপ্তাহ দুয়েক ধরে দেশের মানুষের মধ্যে একটি শব্দ খুব বেশি শোনা যাচ্ছে তা হলো ‘আসল’। হ্যাঁ, শব্দটি দেখেই অবশ্যই বুঝে ফেলেছেন ‘আসল’ বিএনপির কথাই বলছি।
আজ ১৯ জানুয়ারি, দিনটি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মদিন। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও যথা সময়ে মরহুম রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতার কবরে ফুল দিয়ে ও মুনাজাত করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান সেই সঙ্গে দলীয় নেতাকর্মীরাও। কিন্তু অপ্রাপ্তি একটা থেকেই গেল। সকাল গড়িয়ে বিকাল হলো কিন্তু তিনি এলেন না।
বর্তমান রাজনীতির মাঠ ছেড়ে ড্রয়িং রুমের ব্রেকিং নিউজের অপেক্ষায় থাকা বিএনপির নেতারা ফুল নিয়ে এলো-গেলো। কিন্তু ‘আসল’ বিএনপি আর আসলো না।
এ ব্যাপারে ছাত্রদল নেতা শান্ত বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমকে বলেন, ওর জন্মের ঠিক নাই তাই। ও যদি ‘আসল’-ই হতো তাহলে এখন এখানে আসতো। অন্তত বিএনপির প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাত। এখন মানুষ বুঝতে পারছে আওয়ামী লীগ গুলিস্তানের টোকাই দিয়ে ‘আসল’ বিএনপি চালাচ্ছে। এটা দেশের মানুষ বুঝে গেছে। আমরা ক্ষমতায় থাকি বা না থাকি। বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শে ও খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনীতিতে আছে ভবিষ্যতেও থাকবো।
শুরুতে আবদুল করিম সাহিত্য বিশারদ দিয়ে শুরুর কারণ তাহলে বলেই ফেলি “বহু পরিচয়ে পরিচিত কামরুল হাসান নাসিম “আসল” বিএনপির প্রতিষ্ঠাতা। বিগত ১৭ জানুয়ারি সাংবাদিকদের বলেছেন ‘খালেদা জিয়া মা। ভুল করতেই পারেন। আমি তো আর সেই ভুল করতে চাই না। তিনি (খালেদা জিয়া) ৩০ লাখ সুবিধাভোগী মানুষের নেত্রী।
কামরুল হাসান নাসিম সে সময় আরো বলেন, গবেষণা করে দেখেছি, আসল বিএনপি কোটি লোকের প্রতিনিধিত্ব করছে। আজ অথবা কাল উদ্যোক্তা হিসেবে এই দলকে অনেক ওপরে নিয়ে যেতে পারব।’ যদি তাই হয় তাহলে প্রশ্নে উঠে, জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে গেলেন না কেন? রাগ করেছেন নাকি অন্য কিছু?
এদিকে তার কবর জিয়ারতে না আশার কারণ খুঁজতে ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তবে কি আবদুল করিম সাহিত্য বিশারদের ভাষায়, ‘হিংসা’ তার মধ্যেও ভর করেছে?

এ জাতীয় আরও খবর