,

হাজতখানার বাথরুমে সোনার ডিম পাড়লেন আসামি আরিফ

full_1216238688_1453117656গল্প নয় সত্যি! ঢাকার সিএমএম আদালতের হাজতখানার বাথরুমে গতকাল সোনার ডিম পেড়েছেন এক আসামি। আরিফ উল্লাহ মুন্সি (৩৬) নামে আসামি। আরিফ উল্লাহ মুন্সি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার সুলতানপুর গ্রামের মোহাম্মাদ উল্লাহ মুন্সির ছেলে।
গত রোববার সকালে মালয়েশিয়া থেকে বিজি-০৮৭ ফাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন আরিফ। বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ তার দেহ তল্লাশি করে তিন শ’ গ্রাম ওজনের তিনটি সোনার বার, এক বোতল বিদেশী মদ এবং ৬৮ কার্টন সিগারেট উদ্ধার করে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে।
সোমবার এ মামলায় বিমানবন্দর থানার এসআই আবুল কালাম আজাদ আসামিকে ১০ দিনের রিমান্ড দেয়ার আবেদন করে। আসামিকে বেলা ২টার দিকে ঢাকা সিএমএম আদালতে হাজির করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: ইউনুস খান এ আসামির ১০ দিন রিমান্ড আবেদনের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালতে নেয়ার পর রিমান্ড আবেদনের শুনানির আগে তাকে আদালতের হাজতখানার দ্বিতীয়তলার একটি কক্ষে রাখা হয়। সেখানে থাকা অবস্থায় আসামি বাথরুমে যেতে চাইলে পুলিশ কনস্টেবল শওকত তাকে বাথরুমে নিয়ে যান। বাথরুম থেকে বের হওয়ার পর আসামি আরিফ উল্লাহকে কিছু লুকাতে দেখতে পান কনস্টেবল শওকত। এতে সন্দেহ হলে তিনি আসামি আরিফের কাছে তিনটি সোনার বার দেখতে পান।
বিষয়টি মুরাদ হোসেন ঢাকার সিএমএম এবং ডিসি প্রসিকিউশনকে জানালে তারা সোনার বারগুলো জব্দ করে কোতোয়ালি থানায় একটি মামলা করার নির্দেশ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ওসি হাজত মুরাদ হোসেন রাজধানীর কোতোয়ালি থানায় এ আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ