,

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে হুইস্কি ও বিয়ার উদ্ধার

33333333333ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় হুইস্কি, ৫০ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিন উপজেলার বিভিন্ন সীমান্তে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্য অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করেন। তবে মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, দুপুর ১২টার দিকে আখাউড়া উপজেলার শিবনগর সীমান্ত এলাকায় হাবিলদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ২৪ বোতল বিয়ার উদ্ধার করে।
অন্যদিকে বিকেল সাড়ে ৪টায় কসবা উপজেলার পাথারিয়াদার সীমান্ত এলাকায় চন্ডিদ্বার বর্ডার আউটপোস্টের (বিওপি) হাবিলদার মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে বিজিবির আরেকটি দল অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেন। এছাড়া বিকেল ৫টায় বিজয়নগর উপজেলার কালাছড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিষ্ণুপুর বিওপির একটি টহল দল ২৪ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করে।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সীমান্তের মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে